1. dailyainerkantho@gmail.com : admin :
বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা - dailyainerkantho
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ১:০৯|
শিরোনামঃ
ইবিতে সংঘর্ষের ঘটনায় আইসিটি বিভাগের সংবাদ সম্মেলন, হুঁশিয়ারি বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের গণমুখী সেমিনার অনুষ্ঠিত টাকা উদ্ধারে জোড়ালো ভূমিকা নেই কর্তৃপক্ষের আদমদীঘিতে জলমহাল ইজারার ১২ লাখ টাকা নিয়ে উধাও!! পঞ্চগড়ে নিখোঁজ কম্পিউটার কম্পোজ দোকানীকে পাওয়া গেলো মৃত্যু সান্তাহারে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি!! রিকভারি মানে সুস্থ ও পরিপূর্ণ জীবনের দিকে এগিয়ে যাওয়ার চলমান যাত্রা সঙ্গীত বিভাগের শিক্ষক আইন অনুষদের ডিন, শিক্ষার্থীদের আন্দোলন ইবিস্থ দিনাজপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় তেঁতুলিয়ায় সাংবাদিকের বসতবাড়িতে কনের অভিভাবকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করলো ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভুমি) ইউএনও অবসরজনিত বিদায়ে আবেগঘন সংবর্ধনা পেলেন কেন্দ্রীয় হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক

বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা

ইবি প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬,
  • 18 Time View

 

বগুড়া জেলা ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে আলী-জোহা

ইবি প্রতিনিধি

‎ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত বগুড়া জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি’র ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হযরত আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউস সানি জোহা দায়িত্ব পেয়েছেন।
‎
‎সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুল মোত্তালিব, ডেপুটি রেজিস্ট্রার এ এস এম ইমাম হাসান বাবু, ইঞ্জিনিয়ার মো. আব্দুল মালেক মিয়া এবং সদ্য বিদায়ী সভাপতি ও সাধারণ সম্পাদক সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি ঘোষণা করা হয়।
‎
কমিটির বাকি দায়িত্বপ্রাপ্তরা হলেন—সহ-সভাপতি ইসরাফিল আলম, মরিয়ম আক্তার চৈতি, সুমন ইসলাম, রেদয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, আকাশ, আ. আহাদ, মোত্তাকি, দপ্তর সম্পাদক মোজাহিদ হোসেন, শাকিল, দপ্তর সম্পাদক মোজাহিদ (২৩-২৪), অর্থ সম্পাদক রবিউল ইসলাম, প্রচার সম্পাদক নাজমুস সাকিব, শিক্ষা সম্পাদক শ্রাবণ, আইন সম্পাদক আয়েশা সিদ্দিকা, উপ আইন সম্পাদক রিতু মনি, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক সাজু মিয়া, বিতর্ক বিষয়ক সম্পাদক জুলেখা তাসনিম, সমাজকল্যাণ সম্পাদক আ. মান্নান ও ছাত্রী বিষয়ক সম্পাদক ইরানী।

নতুন কমিটির সাধারণ সম্পাদক মো. রবিউস সানি জোহা বলেন, ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতিকে শিক্ষার্থীদের কল্যাণ, ঐক্য ও ভ্রাতৃত্বের একটি কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করবো। সাংস্কৃতিক, সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে সংগঠনের পরিসর আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

দায়িত্ব পেয়ে সভাপতি হযরত আলী বলেন, ‘বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বগুড়ার শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার সম্পর্ক সুদৃঢ় করতে আমরা কাজ করবো। নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনে পথচলা সহজ করতে এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকতে চাই। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও অংশগ্রহণমূলক করে তুলতে সবার সহযোগিতা কামনা করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com