1. dailyainerkantho@gmail.com : admin :
বিনা দরপত্রে কাজ পেলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএস! - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:০৯|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

বিনা দরপত্রে কাজ পেলো সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রতিষ্ঠান সিএনএস!

মো:খলিলুর রহমান
  • Update Time : শুক্রবার, জুলাই ২৫, ২০২৫,
  • 150 Time View

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পরিবারের মালিকানাধীন তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেমস লিমিটেড (সিএনএস) সম্প্রতি বিনা দরপত্রে বিআরটিএ-আইএস (বিআরটিএ ইনফরমেশন সিস্টেম) প্রকল্পের অধীনে ড্রাইভিং লাইসেন্স ব্যবস্থাপনা কাজটি পেয়েছে। মোটরযানের কর ও ফি আদায়,সেতুর টোল আদায় সহ গত ১ দশকে বিআরটিএর অন্তত হাজার কোটি টাকার কাজ এককভাবে করেছে আনিসুল হকের এই প্রতিষ্ঠান।

২০১০ সাল থেকে বিআরটিএর প্রায় সব কাজই পেয়ে আসছে সিএনএস। বিভিন্ন টেন্ডারে অতিরিক্ত বিল নেয়া সহ নানা ধরনের দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগ থাকলো আনিসুল হকের কারণে সব কাজ পেতো তার প্রতিষ্ঠান। কিন্তু এখনো বিআরটিএ‘কে কব্জা করে আছে সিএনএস।

যার প্রমাণ, সবশেষ একটি টেন্ডার বিনা দরপত্রে কয়েকদিন আগে সিএনএসকে দেয়া হয়। অথচ, স্বচ্ছতা এবং দুর্নীতি কমাতে এই কাজটি সেনাবাহিনীকে দিয়ে করানোর প্রস্তাব দেয়া হয়েছিল।

বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান বিএমটিএফ (বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি) বিআরটিএ-কে ড্রাইভিং লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম চালুর একটি প্রস্তাব দিয়ে আসছিল।

প্রতিষ্ঠানটির প্রস্তাবটি দক্ষতা, স্বচ্ছতা ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনায় অত্যন্ত সময়োপযোগী ছিল বলে একাধিক বিআরটিএর কর্মকর্তারা উল্লেখ করেছিলেন। কিন্তু প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার শীতাংশু শেখর বিশ্বাস ‘প্রযুক্তিগত সমস্যা’ ও ‘ব্যবস্থাপনাগত অসুবিধা’র অজুহাত দেখিয়ে প্রস্তাবটি বাতিল করে দেন।

সেনাবাহিনীর মাধ্যমে কাজ না করিয়ে,কোন ধরনের টেন্ডার ছাড়াই সেই কাজের দায়িত্ব পেয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পারিবারিক প্রতিষ্টান। বিআরটিএতে এখনো ফ্যাসিস্টের দোসরদের ঘাটি, সেটাই বোঝা যাচ্ছে।!

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com