1. dailyainerkantho@gmail.com : admin :
ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্টকে আঘাত করে ১৫ লাখ টাকা লুট - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৯:১১|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ভেড়ামারায় ব্র্যাক ব্যাংকের এজেন্টকে আঘাত করে ১৫ লাখ টাকা লুট

মোঃ‌ তৌ‌ফিক হাসান, কুষ্টিয়া প্রতি‌নি‌ধি
  • Update Time : সোমবার, জুলাই ২১, ২০২৫,
  • 138 Time View

কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় ব্র্যাক ব্যাংকের একজন এজেন্টকে পিটিয়ে ও আঘাত করে নগদ ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার সাতবাড়ীয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত এজেন্টের নাম রিপন আহমেদ (৩৫)। তিনি সাতবাড়ীয়া এলাকার একজন অনুমোদিত ব্র্যাক ব্যাংক এজেন্ট হিসেবে দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে রিপন আহমেদ ব্যাংক থেকে উত্তোলন করা টাকা নিয়ে সাতবাড়ীয়ার নিজ এজেন্ট পয়েন্টে ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত পূর্বপরিকল্পিতভাবে তার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে তারা রিপনকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত করে এবং টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে তবে শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।

এ বিষয়ে ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। এটি একটি পরিকল্পিত ছিনতাই। ছিনতাইকারীরা এজেন্টের গতিবিধি সম্পর্কে আগে থেকেই জানত বলে মনে হচ্ছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং একাধিক সন্দেহভাজনকে নজরদারির আওতায় আনা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com