1. dailyainerkantho@gmail.com : admin :
মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন - dailyainerkantho
১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বৃহস্পতিবার| রাত ৮:৩১|
শিরোনামঃ
পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সকল কার্যালয় শতভাগ ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত ঘোষণা হাইকোর্টের রায় উপেক্ষা: মোহাম্মদপুরে পুনর্বাসনের নামে ২৮৮ পরিবারের সাথে চরম প্রতারণার অভিযোগ ডেঙ্গু প্রতিরোধে ইবি ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, জুলাই ২৬, ২০২৫,
  • 136 Time View

মাদারীপুর ও ঝিনাইদহ জেলায় পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেফতার ৯ জন

ঢাকা, ২৫ জুলাই ২০২৫ (শুক্রবার): গত রাত আনুমানিক ৩ টায় মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে ১টি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড এ্যামোনিশন, ১টি .৩০৩ কাটা রাইফেল, ১টি এয়ারগান, ১২০ রাউন্ড এয়ারগানের গুলি এবং বিভিন্ন প্রকার ধারালো দেশীয় অস্ত্র সহ ৬ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মিলন সব্যসাচী(৫৪), কামাল মাতাব্বর‌(৫৩), খাদিজা(২৩), লাকি বেগম(৪৫), পারুল (৪৫) এবং মনু মাতাব্বর(৫০)।

অন্যদিকে গত রাত আনুমানিক ১ টায় ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার টেকরা বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সাইফুল ইসলাম পাভেল (৩৬), সবেদ আলী মোল্লা (৫৫) এবং মোহাম্মদ আলী রাজ শেখ (২১) নামক তিন জন ব্যক্তি এলাকাবাসীর হাতে গণপিটুনির শিকার হয়। সংবাদ প্রাপ্তির সাথে সাথে সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ বাহিনীর টহল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তিন জন ব্যক্তিকে গ্রেফতার এবং ২টি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড এ্যামোনিশন ও ২টি মোটরসাইকেল উদ্ধার করে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্য সাইফুল গণপিটুনির কারণে অতিরিক্ত অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যেকোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com