1. dailyainerkantho@gmail.com : admin :
সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা!! - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ৮:৩৬|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা!!

বগুড়া প্রতিনিধি
  • Update Time : রবিবার, জুলাই ১৯, ২০২৬,
  • 86 Time View

বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার আদমদীঘি উপজেলায় এক ইউনিয়নের জন্য সরকারি বরাদ্দকৃত রাসায়নিক সার নিয়মবহির্ভূতভাবে অন্য ইউনিয়নে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিএডিসির এক ডিলারকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে এবং তার গুদাম সিলগালা করেছে।

রবিবার (১৯ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম উপজেলার কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট বাজারে মেসার্স কাসেম এন্টারপ্রাইজ-এর গুদামে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা গ্রহণ করেন।

জানা গেছে, গত ১৮ জুলাই (শনিবার) সকালে কুন্দুগ্রাম ইউনিয়নের কড়ইহাট এলাকার বিএডিসি ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ এর গুদাম থেকে দুইটি ভটভটিতে করে বিপুল পরিমাণ রাসায়নিক সার আদমদীঘি ইউনিয়নে নেওয়া হচ্ছিল। পথে উপজেলার তালশন কালীবাড়ি এলাকায় স্থানীয় কৃষক ও জনতার সন্দেহ হলে তারা চালকদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় চালকরা জানান, সারগুলো কড়ইহাটের মেসার্স কাসেম এন্টারপ্রাইজ থেকে উপজেলা সদরের মেসার্স খন্দকার ট্রেডার্সে নেওয়া হচ্ছে।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকর্মীরা উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলামকে অবহিত করলে তিনি সারগুলো অন্য উপজেলার বলে দাবি করে বিষয়টি এড়িয়ে যান।

পরবর্তীতে “আদমদীঘিতে এক ইউনিয়নের সার অন্য ইউনিয়নে বিক্রয়” শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে এলাকায় ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাই করে ভ্রাম্যমাণ আদালত রবিবার অভিযান পরিচালনা করে ডিলার মেসার্স কাসেম এন্টারপ্রাইজ এর গুদাম সিলগালা করেন এবং প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর বিরুদ্ধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এ ঘটনায় স্থানীয় কৃষক ও সচেতন মহল সরকারি সার বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।##

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com