1. dailyainerkantho@gmail.com : admin :
সুনামগঞ্জ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র দাখিল - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ১২:৩৩|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

সুনামগঞ্জ-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী রফিকুল ইসলাম চৌধুরীর মনোনয়নপত্র দাখিল

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫,
  • 254 Time View

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসন থেকে ইসলামী ও সমমনা ১০ দল সমর্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার দুপুর ২টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ ১ নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জামালগঞ্জ উপজেলা শাখার সভাপতি মুফতি তাওহিদুল ইসলাম, সমন্বয়ক ও তাহিরপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, সিলেট মহানগর শ্রমিক আন্দোলনের সভাপতি সিদ্দিকুর রহমান ছোটন, ধর্মপাশা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মাওলানা আজিজুল রহমান, সহ সভাপতি মুফতি জোবায়ের আলম, সাধারণ সম্পাদক শামসউদ্দিন আহমদ, মধ্যনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস প্রমুখ।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী জানান, নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী গেল ১৮ ডিসেম্বর মনোনয়নপত্র সংগ্রহ করে তা আজ ২৯ ডিসেম্বর সোমবার দুপুরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।

মনোনয়নপত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা জনি রায়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com