1. dailyainerkantho@gmail.com : admin :
কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত - dailyainerkantho
১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৩|
শিরোনামঃ
শীর্ষ নেতাদের রায়ের প্রতিবাদে যুবলীগ নেতাসহ আটক ৪ মাধবপুরে সরকারি চাল পাচারের অভিযোগ, শাহপুর বাজারে চালভর্তি পিকআপ আটক ঝলম (দঃ) ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আবুল বাসারের শোডাউন ও গণসংযোগ পঞ্চগড়ে মসজিদের ইমাম নারীসহ স্থানীয় দের হাতে আটক, পরে পুলিশের কাছে সোপর্দ। তেঁতুলিয়ায় বাংলাবান্ধা মহাসড়কে অবরোধ প্রশাসনের মিথ্যে মামলার অভিযোগ তেঁতুলিয়ায় মসজিদের আলেমকে রশি দিয়ে বেধে রেখে মারধর ও অপমানের প্রতিবাদে মানববন্ধন ইবিতে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি কমিটি হারানো বিজ্ঞপ্তি। ধুলিপাড়া গ্রামের আমাদের প্রিয় মতিয়ার ভায়ের ছেলে শহীদ (১৪) হারিয়ে গিয়েছেন৷ ছেলেটা পান্টি মাদ্রাসায় পড়তো, গত শুক্রবার সকাল ৮ টার পর থেকে ছেলেটিকে পাওয়া যাচ্ছে না। মতিয়ার ভাইসহ আত্মীয়স্বজনেরা কুষ্টিয়া শহর, গ্রাম, পরিচিতদের বাড়িতে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আজ ৬ দিন । যদি কেউ ছেলেটির সন্ধান পান তাহলে যোগাযোগ করুন। মোবাইল: 01909422521 ইবিতে শহীদ জিয়াউর রহমান হল ডিবেটিং সোসাইটি’র নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত চেয়ারম্যান প্রার্থী মঞ্জুর আলমের সমর্থনে বিশাল শোডাউন

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

সাইফুল আলম সরকার
  • Update Time : শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 140 Time View

 

 

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   ঈদের আনন্দ ও বাংলা নববর্ষের আবহে কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের উদ্যোগে “ভলান্টিয়ার মিটআপ ২০২৬” শীর্ষক স্বেচ্ছাসেবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল ২০২৬) বিকাল ৩:৩০টায় ঢাকার মগবাজারের জলপাই রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে এ আয়োজন হয়।

এম এ সোহেল আহমেদ মৃধার সভাপতিত্বে এবং এস এম সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে ছিল আড্ডা, নেটওয়ার্কিং ও গোলটেবিল আলোচনা। শুরুতে কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত পরিবেশনের পর আলোচনা পর্বে অতিথিরা মানবিকতা, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম ও সামাজিক দায়িত্ববোধের গুরুত্ব তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. জেনারেল (অব.) মোঃ কামরুজ্জামান এবং সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন অধ্যাপক জাকির হোসেন, সেক্রেটারি জেনারেল, সেন্টার ফর হিউম্যান কেয়ার, অস্ট্রেলিয়া। এছাড়া বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা শেষে অতিথি আপ্যায়ন ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন স্বেচ্ছাসেবকদের মধ্যে বন্ধন দৃঢ় করবে এবং মানবাধিকার, ন্যায় ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে আরও সক্রিয় ভূমিকা রাখতে উৎসাহিত করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com