1. dailyainerkantho@gmail.com : admin :
গুপ্ত সংগঠনের ছোবলে দেশে বিভ্রান্তির সৃষ্টি: নাছির - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৪:৫৬|
শিরোনামঃ
৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

গুপ্ত সংগঠনের ছোবলে দেশে বিভ্রান্তির সৃষ্টি: নাছির

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, জুলাই ১৪, ২০২৫,
  • 139 Time View

ছাত্রদল সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অভিযোগ করেছেন যে, একটি গুপ্ত সংগঠন দেশে বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে এই সংগঠনটি মব সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে এবং শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে।

১৪ জুলাই, সোমবার, রাজধানীতে একটি মিছিল-পূর্ব অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাছির উদ্দীন নাছির এ অভিযোগ করেন। তিনি উল্লেখ করেন যে, কুমিল্লার মুরাদনগর, চাঁদপুর এবং খুলনায় যুবদল নেতাকে হত্যার ঘটনা ঘটলেও ওই গুপ্ত সংগঠনটি নীরব ছিল।

নাছির বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে, একটি গুপ্ত সংঘঠন সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে ছাত্রদলের বিপক্ষে মব সৃষ্টি করেছে। অত্যন্ত দুঃখজনক হলো, তারা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামেও বিভিন্ন প্রপাগান্ডা তৈরি ক

ছাত্রদল সাধারণ সম্পাদক আরও বলেন, ‘এসব অপতৎপরতার বিরুদ্ধে আমাদের আজকের বিক্ষোভ মিছিল। আমরা এর মাধ্যমে আমাদের অবস্থান পরিষ্কার করতে চাই। কিন্তু এর মাধ্যমে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা করতে চাই না।’পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের মিছিল শুরু হয়। মিছিলটি কাকরাইলের মৎস্য ভবন হয়ে রাজধানীর শাহবাগে গিয়ে শেষ হবে।

মিছিলে সংগঠনটির কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকার চার মহানগরসহ রাজধানীর বিশ্ববিদ্যালয়, কলেজ, থানাসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা গোপন ষড়যন্ত্রের প্রতিবাদ, মব সৃষ্টির অপচেষ্টা রুখে দেয়া এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com