1. dailyainerkantho@gmail.com : admin :
টিউশনির বাসায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতার মৃত্যু - dailyainerkantho
২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:৩৩|

টিউশনির বাসায় ছুরিকাঘাতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫,
  • 103 Time View

পুরান ঢাকায় টিউশনির বাসা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

জানা যায়, নিহত শিক্ষার্থীর নাম জুবায়েদ রহমান। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৫তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন এবং শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য। এছাড়া তিনি জবিস্থ কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সমিতির সভাপতি ছিলেন।

বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘ছুরিকাঘাতে জবি শিক্ষার্থী নিহত হয়েছেন। ঘটনাস্থলটি তার টিউশনির বাসা ছিল। সেখানে তিনি টিউশনি করাতেন। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করছি।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho