1. dailyainerkantho@gmail.com : admin :
তেলিয়াপাড়ার ভান্ডারুয়া ব্রিজে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ যুবক গ্রেপ্তার - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:০৫|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

তেলিয়াপাড়ার ভান্ডারুয়া ব্রিজে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ যুবক গ্রেপ্তার

ফরাস উদ্দীন
  • Update Time : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫,
  • 230 Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া ভান্ডারুয়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযানে ১০ বোতল এস্কপ সিরাপ ও ২৩ বিয়ারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৫ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে হরষপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুহাম্মদ খাইরুল বশর নেতৃত্বে, সদ্য যোগদানকৃত এসআই জামাল, এবং দায়িত্বশীল তৎপরতায় এএসআই শহিদুল, এএসআই হান্নান ও সঙ্গীয় ফোর্স এই অভিযান পরিচালনা করেন। স্থানীয়ভাবে এ অভিযানে পুলিশের দ্রুততা ও দক্ষতা প্রশংসিত হয়েছে।

গ্রেপ্তারকৃত যুবক আবিদ মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানার ধরমন্ডল গ্রামের বাসিন্দা।
অভিযানকালে এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্যসহ তাকে হাতেনাতে আটক করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সহিদ উল্যা বলেন—
“মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। তেলিয়াপাড়া ফাঁড়ির সদস্যরা অত্যন্ত সৎ ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com