1. dailyainerkantho@gmail.com : admin :
দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মের প্রতিবাদে বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির প্রেস বিজ্ঞপ্তি - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৮:১৩|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

দলের নাম ভাঙ্গিয়ে অপকর্মের প্রতিবাদে বারহাট্টায় চিরাম ইউনিয়ন বিএনপির প্রেস বিজ্ঞপ্তি

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 168 Time View

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা)প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টা উপজেলায় দলের নাম ভাঙ্গিয়ে নানা অপকর্মের প্রতিবাদে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে চিরাম ইউনিয়ন বিএনপি।আজ ৮ অক্টোবর চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে এই প্রেস বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।এসময় চিরাম ইউনিয়ন বিএনপির অফিসে এক প্রতিবাদী সভায় বক্তব্য দেন চিরাম ইউনিয়নের সভাপতি নয়ন তালুকদার, সাধারণ সম্পাদক উজ্জ্বল শেখ,ইসতিয়াক হোসেন রাসেল সহ চিরাম ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

চিরাম ইউনিয়ন বিএনপির প্যাডে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়।বিজ্ঞপ্তির বিষয়টি জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৫ নং চিরাম ইউনিয়ন ও সকল অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক ঘোষণা করা হচ্ছে যে নৈহাটি বজলুর রহমানের ছেলে মানিক মিয়া(৩৫),একই এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে হিমেল মিয়া(৩২),মৃত জয়নাল মিয়ার ছেলে মোঃ রেহেন মিয়া(৩৮) বাংলাদেশ জাতীয়তাবাদী দল
বিএনপির কোন অঙ্গ ও সহযোগী সংগঠনের ইউনিয়ন অথবা ওয়ার্ড পর্যায়ের কোন কমিটির সদস্য ছিল না এবং এখনও নাই।তাই তাদের সমস্ত অনৈতিক কর্মকান্ড যেমন জুয়া,মাদক,চোরাচালান, মানুষের জমি দখল,বাড়ী দখল,মানুষকে অত্যাচার নির্যাতনের দায়ভার সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়।এবং এর দায়ভার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন দায়ভার গ্রহণ করবে না।এরা দলের নাম ভাঙ্গিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্য করার নিমিত্তে ব্যবস্থা করার জন্য বারহাট্টা উপজেলা বিএনপি ও উপজেলা প্রশাসন এবং নেত্রকোনা জেলা বিএনপি ও জেলা প্রশাসক সহ সকলের কাছে আকুল আবেদন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করার জন্য সুপারিশ করা হইল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com