1. dailyainerkantho@gmail.com : admin :
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘OOBE Curriculum’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ৪:২৫|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘OOBE Curriculum’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রুবেল ইসলাম
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৪, ২০২৫,
  • 142 Time View

 

রুবেল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে Outcome Based Education (OBE) ভিত্তিক কারিকুলাম প্রণয়ন ও বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর সকালে বিশ্ববিদ্যালয়ের পুরনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, “আজকের কর্মশালায় অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারলে সিলেবাস তৈরি, পরীক্ষার বিধি, অধ্যাদেশ, OBE ও BNQF (Bangladesh National Qualification Framework)–এর সঙ্গে সমন্বয় সাধন সহজ হবে। এর মাধ্যমে শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে।”

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। সরাসরি উপস্থিত থেকে বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান।

রিসোর্স পার্সন হিসেবে কর্মশালায় অংশ নেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাঈমুল হক। সভাপতির বক্তব্য দেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালার উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

কর্মশালায় এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং পরিসংখ্যান বিভাগের প্রোগ্রাম সেলফ অ্যাসেসমেন্ট কমিটির প্রধানগণ অংশগ্রহণ করেন।

রুবেল ইসলাম
নজরুল বিশ্ববিদ্যালয়
০১৮৪৫৫৮২৫২৯

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com