1. dailyainerkantho@gmail.com : admin :
পাঁচ দফা দাবিতে বাগেরহাট সদর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত - dailyainerkantho
২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বুধবার| রাত ৪:৪৫|
শিরোনামঃ
বাংলাদেশ যুব উন্নয়ন ফোরামের সিলেট জেলা শাখার টিম লিডার হলেন রিপা বেগম হোটেল থেকে বের হতেই লুটিয়ে পড়েন সোহেল খান, মৃত্যুর আগে কী ঘটেছিল জানালেন জয়!! ঠাকুরগাঁওয়ের নিশ্চিতপুর সরকার পাড়ায় জমি জরিপ শুরু নেত্রকোনার বারহাট্টায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি অধ্যাপক ডা. আনোয়ারুল হক মনোহরগঞ্জে সৌদি প্রবাসীর বাড়িতে দুর্বৃত্তদের তাণ্ডব, ২৫ ভরি স্বর্ণালংকারসহ বিপুল অর্থ লুট ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার ও সুরক্ষা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে এফসিটিসির আলোকে আচরণবিধি গ্রহণ করল কুয়েট তরুণ উদ্যোক্তা খুঁজতে মনোহরগঞ্জে বাংলাদেশ ব্যাংকের কর্মশালা ৮ কোটি টাকার হেরোইন উদ্ধার রাজশাহীতে ভাই-বোন আটক কবিতার ছন্দে রাঙ্গুনিয়ায় নবান্ন উৎসব উদযাপন

পাঁচ দফা দাবিতে বাগেরহাট সদর উপজেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৬, ২০২৫,
  • 181 Time View

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ ০৫ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) বাগেরহাট জেলা সদরসহ জেলার সকল উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সদর উপজেলা ও বাগেরহাট পৌর জামায়াতের উদ্যোগে শহরের দশানি ট্রাফিক মোড়ে গন জমায়েতের মাধ্যমে কর্মসূচি শুরু হয়ে সংক্ষিপ্ত সমাবেশের পর জামায়াতের হাজার হাজার নেতাকর্মী একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সমূহ প্রদক্ষিণ শেষে দশানী মোড়ে এসে কর্মসূচি সমাপ্ত করে। বাগেরহাট সদর জামায়াতের আমির মাওলানা ফেরদৌস আলীর সভাপতিত্বে ও পৌর জামায়াতের আমির মাওলানা শামীম আহসানের পরিচালনায় মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা রেজাউল করিম। উক্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটার শেখ মুহাম্মদ ইউনুস, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মিজানুর রহমান মল্লিক, এ্যাডঃ মোস্তাইন বিল্লাহ, জেলা জামায়াতের মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক রেজাউল করিম,শেখ মনজুরুল হক রাহাদ,হাফেজ মোবারক আলী,মাওলানা আবুল কাশেম, মাওলানা সাহিদুল আলম,মোঃ তাজমুল হোসেন,সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা লিয়াকত আলী,পৌর জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট ইসাদুল হক
সহ প্রমুখ নেতৃবৃন্দ।
মিছিল পূর্ব সমাবেশে
প্রধান অতিথি হিসেবে মাওলানা রেজাউল করিম, বক্তৃতায় বলেন,” সরকার জুলাই জাতীয় সনদ প্রস্তুত করলেও এখনো তা কার্যকর করছেনা, সরকারকে অবিলম্বে জুলাই সনদ কার্যকর করে উক্ত সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।” এছাড়া আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরো বলেন “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে সকল রকম জুলুম-নির্যাতন, গুম- খুনের বিচার সহ জুলাই গণহত্যাকারীদের বিচার না করে এদেশে কোন নির্বাচন নয়, পুরাতন রাষ্ট্রব্যবস্থা সংস্কার না করে নির্বাচন হলে নতুন ফ্যাসিস্ট সৃষ্টি হতে পারে এবং তাতে জুলাই শহীদদের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে , জনগণ লুটপাটের কোন নির্বাচন চায় না।তিনি আরো বলেন দেশকে সত্যিকারের ফ্যাসিবাদ মুক্ত করতে হলে ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে।”
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের দশানী মোড় হতে শুরু হয়ে কোর্ট এলাকা অতিক্রম করে বাগেরহাট বাস টার্মিনাল ঘুরে আলিয়া মাদ্রাসা রোড দিয়ে ভিআইপি মোড় অতিক্রম করে পুনরায় দশানী ট্রাফিক মোড়ে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com