1. dailyainerkantho@gmail.com : admin :
ফল ফসলে ভরবে দেশ -ইবিতে ফুলকুঁড়ি আসরের সবুজায়ন কর্মসূচি - dailyainerkantho
৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| রাত ১:০৪|
শিরোনামঃ
শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত:

ফল ফসলে ভরবে দেশ -ইবিতে ফুলকুঁড়ি আসরের সবুজায়ন কর্মসূচি

ইবি প্রতিনিধি
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 114 Time View

 

ফল ফসলে ভরবে দেশ -ইবিতে ফুলকুঁড়ি আসরের সবুজায়ন কর্মসূচি

ইবি প্রতিনিধি:

জাতীয় শিশু-কিশোর সংগঠন ‘ফুলকুঁড়ি আসর’ তারারমেলা শাখার উদ্যোগে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ ও বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) বেলা ১১ টার দিকে স্কুলে এ কর্মসূচি পালন করে সংগঠনটির তারারমেলা শাখা। এসময় শাখার সহকারী পরিচালক খন্দকার আহনাফউজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় আসরের সমাজসেবা ও সার্কুলেশন সম্পাদক মাহবুব সরকার, প্রধান মেহমান হিসেবে ইবির দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহা.কামরুজ্জামান ও বিশেষ অতিথি হিসেবে ফুলকুঁড়ি আসর কুষ্টিয়া শহর শাখার পরিচালক অগ্রপথিক মির্জা সিফাত এবং স্কুলটির শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় আসরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মাহফুজ সরকার বলেন, গাছ রোপনের পাশাপাশি আমরা যেন গাছের পরিচর্যা করতে পারি সে বিষয় লক্ষ্য রাখবো। আমরা জানি গাছ আমাদের অক্সিজেন সরবরাহ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য গাছের গুরুত্ব অপরিসীম। তাই আমরা সকলে পরিবেশ রক্ষার জন্য গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করবো।

অধ্যাপক ড. কামরুজ্জামান, পরিমিত বৃক্ষ না থাকাই পৃথিবী আজ ধ্বংসের মুখে ধাবিত। ছোটবেলায় আমরা যেমন সবুজায়ন দেখেছি এখন তা দেখা যায় না। এ কারণে অনেক বন্য পশু ধ্বংস হয়ে গেছে ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। একটি দেশে শতকরা ২৫ ভাগ বন থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে বনের পরিমাণ খুবই কম। আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করলে বনের পরিমাণ বেড়ে আস্তে আস্তে ভারসাম্য আসবে। রাসুল (স.) বলেছেন, ‘মৃত্যুর সময় জানার পরেও যদি পারো তাহলে একটা বৃক্ষরোপণ করো।’ আমাদের উচিত হাদিসটা অনুসরণ করে পৃথিবীর ভারসাম্য রক্ষা করা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com