1. dailyainerkantho@gmail.com : admin :
মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:১৫|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

সাইফুল আলম সরকার
  • Update Time : সোমবার, মার্চ ৯, ২০২৬,
  • 195 Time View

 

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট
প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের  ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন তৎকালীন এসবি প্রধান মনিরুল ইসলাম। কিন্তু সেই টাকা বিতরণ করার আগেই ৫ আগস্ট হাসিনা সরকারের পতন হয়।
৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরপর ৬ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে এসবি প্রধানের কক্ষ থেকে পুরো অর্থ বের করে নেওয়া হয় মনিরুলের ডান হাত বর্তমান  ডিআইজি নজরুলের নেতৃত্বে। এ ঘটনায় তখন তোলপাড় হলে পুলিশ তদন্ত কমিটি করে। কিন্তু তদন্ত কমিটি আর আলোর মুখ দেখেনি।
এদিকে লুটের ঘটনায় নজরুলসহ আরো দুই কর্মকর্তার নাম উঠে আসে তদন্ত কমিটি ও ঘটনার সাক্ষীদের বয়ানে। যা নিয়ে জাতীয় পত্রিকায় নিউজও হয়েছে।
সাবেক এসবি প্রধান মনিরুল রুম থেকে টাকা লুটের ঘটনায় নজরুল ইসলামের কিছুই হয়নি। বরং ফ্যাসিস্টের দোসর নজরুল এখন আরো প্রভাবশালী পুলিশ কর্মকর্তা। ডিএমপির ক্রাইম এন্ড অপস এর অতিরিক্ত কমিশনার। হতে চান রংপুরের ডিআইজি।
এদিকে, সম্প্রতি মিরপুরে একটি মার্কেট দখলে মদদ দেয়া সংক্রান্ত পোষ্ট দেয়ার পর ডিআইজি নজরুল কপিরাইট দিয়ে সরিয়ে দিয়েছে বলে ফেসবুকে  অভিযোগ করেছেন অনলাইন এক্টিভিস্ট জাওয়াদ নির্ঝর। জানুয়ারীর ২২ তারিখে সেই পোস্টে জাওয়াদ দাবি করেন, আওয়ামী নেত্রীর কাছ থেকে দামি গাড়ি উপহার নিয়েছেন নজরুল একইসাথে ডিএমপির এই কর্মকর্তাকে নিয়ে পোষ্ট না করতে ২ দিন নানা মাধ্যমে ফোন দিয়ে সমঝোতা করার চেষ্টা হয়েছিলো বলে পোস্টে জানান প্রবাসী অনলাইন এক্টিভিস্ট জাওয়াদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com