1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে কারাদণ্ড - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৪:৪৪|
শিরোনামঃ
বিরোধপূর্ণ জমিতে আইনশৃঙ্খলা রক্ষা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কার্যবিধির ১৪৪ ধারা জারি ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন

মাধবপুরে অবৈধ বালু উত্তোলনে দুইজনকে কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 171 Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি- ফরাস উদ্দিন:বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের অভিযোগে মাধবপুরে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলার বহরা ইউনিয়নের মনতলা তেমুনিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।

অভিযানকালে মঙ্গলপুর, চৌমুহনী গ্রামের মো. সুহেল মিয়া (পিতা: দুলাল মিয়া) ও মো. শফিক মিয়া (পিতা: মনসুর আলী) — এ দুজনকে ৩০ (ত্রিশ) দিন করে কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে মনতলা বিজিবি ক্যাম্প ও মনতলা পুলিশ তদন্তকেন্দ্রের একটি টিম সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, “জনস্বার্থে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও কৃষিজমি রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সবসময় কঠোর অবস্থানে থাকবে।”

স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই মুজিবুল ইসলামের নেতৃত্বে মাধবপুর উপজেলা প্রশাসনের কর্মকাণ্ড আরও গতিশীল হয়েছে। অবৈধ দখল, বালু উত্তোলন ও সরকারি সম্পত্তি রক্ষায় তাঁর নেতৃত্বে পরিচালিত নিয়মিত অভিযানে সাধারণ মানুষের আস্থা বেড়েছে।
নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও উন্নয়নমূলক কাজে আগ্রহী একজন জনবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি ইতোমধ্যেই এলাকায় সুনাম অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com