
এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনসম্পৃক্ততা তৈরির লক্ষ্যে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসারে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় বিপুলাসার ইউনিয়নের কাঁচি বালুর মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম–মনোহরগঞ্জ আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মো. আবুল কালাম।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম বলেন,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিভিন্ন ষড়যন্ত্র ও মামলার জালে ফাঁসিয়ে দেশ ত্যাগে বাধ্য করা হয়েছিল। বিদেশে থেকেও তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ রেখেছেন। ৫ আগস্টের আন্দোলনের প্রকৃত নায়ক তিনি। অথচ আজ কিছু লোক নিজেদের জুলাই-আগস্টের ধারক বলে জাতির কাছে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন।
তিনি আরও বলেন,
জাতি এখন তাদের মুখোশ চিনে ফেলেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি আমি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি, তবে মনোহরগঞ্জকে দখল, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলব। অতীতের উন্নয়ন ছিল লোক দেখানো, কিন্তু আমরা করব পরিকল্পিত ও টেকসই উন্নয়ন।
তিনি দলীয় নেতা-কর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানান—ভেদাভেদ ভুলে সবাই ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করুন।
বিপুলাসার ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ মো. ইলিয়াস পাটোয়ারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক,উপজেলা বিএনপি নেতা ও কমান্ডার আবুল বাশার,সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান,অধ্যাপক আলী মর্তুজা,কাজী আবুল বাশার কিরন,মো. আলী চেয়ারম্যান,এস এম মুনসুর,
ইউসুফ হারুন পাটোয়ারী,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সৈকত,আবুল কাশেম, জাফর ইকবাল বাচ্চু,
সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন,
উপজেলা যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু এবং
সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী প্রমুখ।