1. dailyainerkantho@gmail.com : admin :
আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ আসনের এমপিকে সংবর্ধনা!! - dailyainerkantho
২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৮:১৯|
শিরোনামঃ
চূড়ান্ত হয়নি কওমিপন্থি ৭ দলের ঐক্য, লিয়াজোঁ কমিটি গঠন ইবিস্থ বগুড়া জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ ও প্রবীণ বিদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির দাবিতে ইবি ছাত্রদলের স্মারকলিপি ঠাকুরগাঁও-১: ফয়সলের মনোনয়ন দাখিল স্বামীকে জিম্মি করে জোরপূর্বক দলিল লিখে নেয়া, বাড়ি জবরদখল ও প্রাননাশের হুমকির প্রতিবাদে ডাক্তার ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ইবিতে শিবিরের দ্বিতীয় শহীদ আমিনুর রহমানের শাহাদাতবার্ষিকী স্মরণে আলোচনা সভা রাজশাহী রেলওয়েতে নিরাপত্তা বাহিনীর ‘তোলাবাজি’ ইবিতে দিনব্যাপী কৃষিভিত্তিক ‘ফিউচার হারভেস্ট সামিট’ সেমিনার ইবিতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও ক্লিন ক্যাম্পাস’ বাস্তবায়নে আলোচনা সভা উই পোকার পাখা গজায় মরিবার তরে’—পবিত্র সুন্নাহ অবমাননার পরিণতি কখনো শুভ হয় না : মাওলানা আতিকুর রহমান কামালী

আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ আসনের এমপিকে সংবর্ধনা!!

মিরু হাসান
  • Update Time : শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬,
  • 29 Time View

 

আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ আসনের এমপিকে সংবর্ধনা!!

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার মহোদয়কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয় হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি ফরিদুল হক মুক্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোত্তাকিন তালুকদার, গোলাম মোস্তফা, আইপিজে উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন, বিএনপি নেতা আনোয়ারুল হক পল্টু, দুলাল হোসেন, আবু তালেব দুলাল, রুহুল আমিন সেন্টু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক এস.এম জুয়েল রানা, যুগ্ম আহবায়ক কোরবান আলী, সাবেক যুবদল নেতা শাহিন ইসলাম, সদর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রিয়ন সরকার, ছাত্রদল নেতা আবুল বাসার মারুফ, আহমেদ কাওছার দ্বীপ প্রমূখ।

বগুড়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়টি শত বছরের একটি ঐতিহ্যবাহী বিদ্যালয়। বিদ্যালয়টি সরকারি করণের জন্য ইতিমধ্যে কাগজপত্র উর্দ্ধতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হয়েছে যা এখন প্রক্রিয়াধীন। আশা করা যাচ্ছে খুব দ্রুত সম্ভব সরকারি হয়ে যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com