1. dailyainerkantho@gmail.com : admin :
উই পোকার পাখা গজায় মরিবার তরে’—পবিত্র সুন্নাহ অবমাননার পরিণতি কখনো শুভ হয় না : মাওলানা আতিকুর রহমান কামালী - dailyainerkantho
২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সন্ধ্যা ৬:৫২|
শিরোনামঃ
ব্রহ্মপুর ইউনিয়নে নির্বাচনী হাওয়া: চেয়ারম্যান পদে উন্নয়ন ও সুশাসনের অঙ্গীকার নিয়ে মাঠে মোঃ শরিফুল ইসলাম বিপ্লব বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক ড্রাইভারকে মারপিট ইবির নতুন ছাত্র-উপদেষ্টা ড. মো. মামুন আল রশীদ দোহারে চাঞ্চল্যকর জোড়া খুন মামলার আসামীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হরিণাকুন্ডুতে জামায়াত নেতার ওপর হামলা, হাসপাতালে ভর্তি শিপ্রা রাণী ঘোষের মৃত্যুর মূল কারণ উদঘাটন ও ন্যায় বিচার নিশ্চিত করুন আন্তর্জাতিক নদী দিবসে ময়মনসিংহে গ্রীন ভয়েসের ছাত্র-যুব সমাবেশ থেকে ১০ দফা দাবি ও সুপারিশ মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে মাদকবিরোধী অভিযান, স্কুপ-বিয়ারসহ যুবক আটক পুলিশ ভেরিফিকেশনে যোগ্য প্রার্থীদের বাতিলে ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ ৪ লাখ টাকার খাজনা যেভাবে হয়ে গেল ৬ হাজার, আদমদীঘির ভুমি অফিসগুলোতে ঘুষ ছাড়া সেবা পায় না ভূমি মালিকরা

উই পোকার পাখা গজায় মরিবার তরে’—পবিত্র সুন্নাহ অবমাননার পরিণতি কখনো শুভ হয় না : মাওলানা আতিকুর রহমান কামালী

আতিকুর রহমান কামালী
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২৬, ২০২৬,
  • 15 Time View

 

উই পোকার পাখা গজায় মরিবার তরে’—পবিত্র সুন্নাহ অবমাননার পরিণতি কখনো শুভ হয় না : মাওলানা আতিকুর রহমান কামালী

দাড়ি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতীক নয়; দাড়ি বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র সুন্নাহ এবং বিশ্বের কোটি কোটি মুসলিমের ঈমানী পরিচয়ের অংশ।

সম্প্রতি যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নের বক্তব্য—“দাড়িওয়ালাদের আস্তানা ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও”—আমাদের চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। রাজনৈতিক বিরোধিতা বা কোনো দলকে নিশানা করতে গিয়ে রাসুলুল্লাহ (সা.)-এর পবিত্র সুন্নাহকে টেনে এনে এভাবে কটূক্তি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

৯০ ভাগ মুসলিমের এই দেশে সুন্নাহ ও ইসলামিক মূল্যবোধের ওপর আঘাত হানলে তাওহীদি জনতা তা কোনোভাবেই নীরব দর্শকের মতো সহ্য করবে না। রাজনীতির ময়দানে রাজনৈতিক আদর্শ ও নীতি নিয়ে প্রতিযোগিতা হতে পারে, কিন্তু ঈমানী প্রতীক নিয়ে ছিনিমিনি খেলার পরিণাম কখনো শুভ হতে পারে না।

মনে রাখা উচিত—‘উই পোকার পাখা গজায় মরিবার তরে।’ ইতিহাস সাক্ষী, যখনই কেউ ক্ষমতার দম্ভে বা রাজনৈতিক স্বার্থে ইসলাম ও সুন্নাহর আমলকে তুচ্ছতাচ্ছিল্য করেছে, তখনই তাদের পতন অনিবার্য হয়ে উঠেছে।

উদ্ধত বক্তব্য প্রত্যাহার করে অবিলম্বে তাওহীদি জনতার কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানাচ্ছি। নতুবা সুন্নাহ ও ঈমান রক্ষায় সচেতন জনতা রাজপথে নামতে বাধ্য হবে।

আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন এবং দ্বীন ও সুন্নাহর মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন। আমীন।

মাওলানা আতিকুর রহমান কামালী
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
যুব জমিয়ত সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com