1. dailyainerkantho@gmail.com : admin :
এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর - dailyainerkantho
২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ১:২৩|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

এনসিপি থেকে পদত্যাগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 116 Time View
    জাতিয়  নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়কের পদ থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক এবং সদস্যসচিব বরাবর এ পদত্যাগপত্র জমা দেন তিনি। তবে দল এখনো তাঁর পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

 

সূত্র জানায়, পদসংক্রান্ত জটিলতা থেকে পদত্যাগপত্র দিয়েছেন এই এনসিপি নেতা। আসন্ন ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দলে যোগ দিতে চলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক, বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দলে যোগ দিয়ে তিনি দায়িত্ব নিতে চান নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালকের। মুখ্য সমন্বয়কের এ পদটিতে বর্তমানে দায়িত্ব পালন করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার এ প্রস্তাবে মৌন সম্মতি রয়েছে কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের। আর এতেই মনঃক্ষুণ্ন হয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন নাসীরুদ্দীন। তবে অব্যাহতি নিলেও দলের সদস্য হিসেবে থাকবেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি। জানা যায়, এসব ঘটনার পরিপ্রেক্ষিতে নাসীরুদ্দীন গত দুই সপ্তাহ ধরে দলীয় কার্যক্রম থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছেন।

সর্বশেষ, গত ১৭ অক্টোবর দলের নতুন অঙ্গসংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র গঠনের পেছনে মূল ভূমিকা পালন করলেও আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেননি তিনি। পদত্যাগ বিষয়ে জানতে নাসীরুদ্দীন পাটওয়ারীকে একাধিকবার কল এবং টেক্সট পাঠানো হলেও তিনি তার জবাব দেননি।

 

নাম প্রকাশে অনিচ্ছুক দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম সদস্যসচিব আমাদের প্রতিনিধিকে  বলেন, দল তার পদত্যাগপত্র পেয়েছে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho