1. dailyainerkantho@gmail.com : admin :
ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কয়রা উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি। - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ১:৩৩|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কয়রা উপজেলা বিএনপির আয়োজনে বিজয় র‍্যালি।

জিসান
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৫, ২০২৫,
  • 249 Time View

 

নিজস্ব প্রতিনিধি : জিসান

জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী দমন-পীড়নের পতন ও ছাত্র-জনতার বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষে খুলনার কয়রা উপজেলায় বর্ণাঢ্য বিজয় র‍্যালি করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।

মঙ্গলবার দুপুরে কয়রা বাজার এলাকা থেকে শুরু হওয়া এ র‍্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শত শত নেতাকর্মীর অংশগ্রহণে ব্যানার, ফেস্টুন, স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট মোমরেজুল ইসলাম। তিনি র‍্যালি শেষে সমাবেশে বলেন

দেশের ইতিহাসে গত বছরের এই দিনটি ছিল একটি টার্নিং পয়েন্ট। ছাত্র-জনতা রাস্তায় নেমে প্রমাণ করেছিল, আওয়ামী একনায়কতন্ত্র আর চলবে না। আজকের র‍্যালির মাধ্যমে আমরা সেই বিজয়ের বার্তা নতুন করে পৌঁছে দিচ্ছি।

বিএনপির কয়রা উপজেলা শাখার এক নেতা দৈনিক আইনের কণ্ঠকে বলেন, জনগণের রায় উপেক্ষা করে যারা অবৈধভাবে ক্ষমতা কুক্ষিগত করেছে, তাদের পতন হবেই। আজকের এই গণজোয়ার তারই ইঙ্গিত বহন করে।”

একজন স্থানীয় ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শী দৈনিক আইনের কণ্ঠকে জানান র‍্যালিটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল। এমন আয়োজন আগে কয়রায় কমই দেখা গেছে। সাধারণ মানুষও অংশ নিচ্ছিল।”

আয়োজকরা জানান, সমাবেশ শেষে নিহত আন্দোলনকারীদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আগামী দিনে আরও বৃহত্তর কর্মসূচি আসছে বলেও তারা ঘোষণা দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com