1. dailyainerkantho@gmail.com : admin :
ক্ষমতার আসর -কবি জুলহাজ আলী জীবন - dailyainerkantho
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৮:৪৪|
শিরোনামঃ
বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী

ক্ষমতার আসর -কবি জুলহাজ আলী জীবন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ১৬, ২০২৫,
  • 203 Time View

 

ক্ষমতার আসর
জুলহাজ আলী জীবন

ক্ষমতার আসরে বসে তারা
ন্যায়বিচারকে তোলে নিলামে,
বিক্রি হয় সত্যের মুল্য
এক মুঠো স্বার্থের দামে।

হাসি মুখে দেয় প্রতিশ্রুতি,
কিন্তু মাটির নিচে চাপা সত্য-
অন্যায়ের তালে নাচে সবাই,
মানুষের চোখে জল, তারা অন্ধ।

স্বপ্ন বিক্রি চলে তাদের রাজনীতি,
জনতার কান্না গিলে খায় অভ্যস্ত তারা।
লোভের সিঁড়ি বেয়ে উঠে যায় ক্ষমতার শিখরে,
সাধারণ মানুষের বুক রক্তাক্ত হয় প্রতিদিন।

প্রশ্ন করলে ভেসে আসে মিথ্যার ঢেউ,
বিচারের নাম নিয়ে চলে অন্যায়ের খেলা।
যারা কথা বলার চেষ্টা করে,
তাদের কণ্ঠস্বরে চেপে ধরা হয় গলা।

কিন্তু ইতিহাস বলে-
ক্ষমতার আসর চিরকাল টিকে থাকে না,
অন্যায়ের সিংহাসনও ভেঙে পড়ে
মানুষের রাগ আর রক্তের ঝড়ে।

একদিন এই আসর ভেঙে যাবে,
মিথ্যার মুখোশ খুলে যাবে সবার সামনে।
ন্যায় ফিরে আসবে মানুষের দোরগোড়ায়,
ক্ষমতার অপব্যবহার ডুবে যাবে নিজের লজ্জায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com