শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মাদারীপুর শহরের পুরান বাজারের রেইডিতলা এলাকায় পৌর কৃষকদল আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান বলেন, আগামী নির্বাচনে দেশের জনগন এমন একজন প্রার্থীকে ভোট দেবে, যার প্রতি আস্থা আছে। যিনি কখনই চাঁদাবাজি করবেন না কিংবা চাঁদাবাজদের আশ্রয়-প্রশয় দিবে না। এই নেতারাই সংসদে দেশের মানুষের জন্য কথা বলবে। আর আগামীর প্রধানমন্ত্রী হিসেবে দেশের জনগন তারেক রহমানকেই বেছে নিবে বলেও মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় এই নেত্রী।

মাদারীপুর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন, জেলা যুবদলের সাবেক সভাপতি সরোয়ার হোসেন, জেলা কৃষক দলের সদস্য সচিব অহিদুজ্জামান অহিদ খান, জেলা মহিলা দলের সভাপতি লাইজু আক্তার, সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ অনেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।