1. dailyainerkantho@gmail.com : admin :
গভীর রাতে কৃষকের শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৯:১৭|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

গভীর রাতে কৃষকের শতাধিক গাছ কেটে নিল দুর্বৃত্তরা

ফরাস উদ্দিন
  • Update Time : শনিবার, জানুয়ারি ১০, ২০২৬,
  • 195 Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : ফরাস উদ্দিন

হবিগঞ্জের মাধবপুরে রাতের আঁধারে এক কৃষকের শতাধিক ফলজ ও কাঠের গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক সন্ত্রাসী দলের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের হবিবপুর গ্রামে। ভুক্তভোগী কৃষক মুসলিম উদ্দিন শুভর মালিকানাধীন জমিতে শুক্রবার (৯ জানুয়ারি) গভীর রাতে এই হামলা চালানো হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় দেওগা গ্রামের ছোট মিয়া দেওগাঁও, রেজু মিয়া ও গেদু মিয়া তাদের সহযোগীদের নিয়ে রাতের অন্ধকারে ফলন্ত আম ও কাঠের চারা গাছ কেটে ফেলে এ সময় তারা জমিটির মালিকানা নিজেদের দাবি করে এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দেয়।

ভুক্তভোগী মুসলিম উদ্দিন শুভ বলেন,
“অনেক কষ্ট করে ও দীর্ঘ সময় ধরে গাছগুলো লাগিয়েছিলাম। কিন্তু অভিযুক্তরা সন্ত্রাসী কায়দায় গভীর রাতে সব গাছ কেটে ধ্বংস করে দিয়েছে। তারা অস্ত্রধারী ছিল, তাই আমরা কাছে যেতে পারিনি। বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ বিষয়ে অভিযুক্ত ছোট মিয়া ও তার সহযোগীরা অভিযোগ অস্বীকার করে বলেন,“এটি সম্পূর্ণ ষড়যন্ত্র। ওই জমি আমরা কিনেছি। গাছ কাটার ঘটনার সঙ্গে আমরা জড়িত নই।”
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মোর্শেদ বলেন,“বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা রাতের আঁধারে এভাবে গাছ কেটে নেওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com