
চট্রগ্রামের মিরসরাই থেকে নোয়াখালী পর্যন্ত প্রায় ৫৫ কিলোমিটার দীর্ঘ রেলপথ নির্মাণ করা হলে চট্টগ্রামের সাথে নোয়াখালী ও লক্ষীপুর জেলার সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হবে। এতে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের কারখানাগুলোর সাথে সারাদেশ ও চট্টগ্রাম বন্দরের রেল সংযোগ তৈরি হবে।
ফলে আশেপাশের জেলার কর্মজীবী মানুষরা প্রতিদিন সহজে যাতায়াত করে এখানে কাজ করতে পারবেন। এটি অর্থনৈতিক উন্নয়নে নতুন দিগন্ত খুলে দেবে।
📝 Image & Concept: Railway Idea Bangladesh