1. dailyainerkantho@gmail.com : admin :
ছাত্রদলের আগাম দুঃখ প্রকাশ। - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৩:০৭|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

ছাত্রদলের আগাম দুঃখ প্রকাশ।

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ২, ২০২৫,
  • 198 Time View

 

ছাত্রদলের আগাম দুঃখ প্রকাশ।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ আগামীকাল রবিবাার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে অনুষ্ঠিত হবে। এ সমাবেশকে ঘিরে সৃষ্টি হতে যাওয়া তীব্র যানজট ও জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি আগাম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি। আজ শনিবার (২ আগস্ট) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করে ছাত্রদলের শীর্ষ নেতারা।

বিবৃতিতে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়, গত জুন মাসে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণায় শুরুতে ৩ আগস্টে জাতীয় শহীদ মিনারে সমাবেশ করার ঘোষণা করা হয়। কিন্তু পরে জাতীয় নাগরিক পার্টির নেতারা ৩ আগস্টে শহীদ মিনারে তাদের সমাবেশ করার বিষয়ে ছাত্রদল নেতাদের সঙ্গে ব্যক্তিগতভাবে একাধিকবার যোগাযোগ ও অনুরোধ করেন। শহীদ মিনারের সমাবেশের বিষয়ে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতিও নিয়েছিল দলটি।

বিবৃতিতে আরও বলা হয়, এ দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে ছাত্রদল ছিল একমাত্র বৈধ দাবিদার। কিন্তু পরবর্তীতে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিষ্ণু, সব মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে আমরা শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে করার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

 

বিবৃতিতে সংগঠনটির নেতারা বলেন, ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে আমরা অবগত। এতদসত্ত্বেও জুলাই গণঅভ্যুত্থানের এ গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদের ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের (৩ আগস্ট) যে কোনো ধরনের জনদুর্ভোগের জন্য আগাম দুঃখ প্রকাশ করছি।

নগরবাসী বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবেন বলে প্রত্যাশা করেন এবং একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে ছাত্রদল আরও অধিকতর সচেতন থাকবে বলে বিবৃতিতে প্রতিশ্রুতি দেন ছাত্রদলের শীর্ষ নেতারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com