1. dailyainerkantho@gmail.com : admin :
জুলাই প্রতারক প্রতিরোধ ও আগামীর প্রত্যাশা নিয়ে আলোচনা সভা - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১০:১৮|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

জুলাই প্রতারক প্রতিরোধ ও আগামীর প্রত্যাশা নিয়ে আলোচনা সভা

সাইফুল আলম সরকার
  • Update Time : রবিবার, মার্চ ১৫, ২০২৬,
  • 158 Time View

 

জুলাই প্রতারক প্রতিরোধ ও আগামীর প্রত্যাশা নিয়ে আলোচনা সভা

মো: সাইফুল আলম সরকার, ঢাকা:   যাত্রাবাড়ী জুলাই শহীদ পরিবার ও আগ্রাসন বিরোধী আন্দোলনের যৌথ উদ্যোগে “জুলাই প্রতারক প্রতিরোধ ও আগামীর প্রত্যাশা” শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ মার্চ ২০২৬ইং (শনিবার) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন যাত্রাবাড়ী জুলাই শহীদ পরিবারের সমন্বয়ক শহীদ রাব্বিরের বোন মিম আক্তার, জনসংযোগ উপদেষ্টা সাধনা মহল, শহীদ মাসুদের স্ত্রী, শহীদ সোহনের মা, শহীদ মিরাজের বাবা, শহীদ জিসানের মা, আগ্রাসন বিরোধী আন্দোলনের ভারপ্রাপ্ত আহ্বায়ক তারেক আজিজ, সদস্য সচিব আলামিন আটিয়া, লিগ্যাল উইং প্রধান আব্দুল আজিজসহ জুলাই আন্দোলন কেন্দ্রিক বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে তাদের পরিবারের ন্যায়বিচারের দাবি, প্রতারণা প্রতিরোধে সরকারকে কঠোর অবস্থান নিতে আহবান করেন এবং আগামীর করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। জুলাই আন্দোলনের শহীদদের পরিবারের যে অপুরনীয় ক্ষতি তাতো পোষানো যাবে না। তারপরও তারা সাংবাদিকদের সামনে চারটি মতামত বা দাবি তুলে ধরেন।
১। শহীদদের কবরগুলো চিহ্নিত করন করে পাঁকা করে দিতে হবে।
২। জুলাইযোদ্ধাদের তালিকা পূনরায় যাচাই বাচাই করতে হবে।
৩। প্রত্যেক জুলাই পরিবারের পুর্নবাসন করতে হবে।
৪। প্রত্যেক জুলাই পরিবারকে ৫ কোটির সঞ্চয় পত্র প্রদান করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধনা মহল, জনসংযোগ উপদেষ্টা, যাত্রাবাড়ী জুলাই শহীদ পরিবার। এ সময় তারা বলেন, ১৪০০ জুলাই শহীদের কবরের টাকা কে মেরে খেল, এটি খতিয়ে দেখা দরকার এবং সুষ্ঠু ত্রন্ত করা দরকার। অনুষ্ঠান শেষে তারা জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার আহ্বান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com