1. dailyainerkantho@gmail.com : admin :
তেঁতুলিয়ায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৪:০৬|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

তেঁতুলিয়ায় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ২২, ২০২৫,
  • 128 Time View

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ডাহুক নদী থেকে আলিয়া খাতুন (৬০) নামের এক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের পূর্ব বামনপাড়া এলাকার ডাহুক নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আলিয়া খাতুন ওই এলাকার মৃত আলী হোসেনের কন্যা ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে এক শিশু নদীতে মাছ ধরতে গিয়ে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় এক নারীর মরদেহ দেখতে পায়। শিশুটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে বিষয়টি নিশ্চিত হন। পরে স্থানীয় যুবক আনোয়ার হোসেন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে তেঁতুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানিয়েছে,তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন এবং দৃষ্টিশক্তিও দুর্বল ছিল।
গত ১৯ সেপ্টেম্বর তিনি বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
স্থানীয়দের ধারণা, মানসিক ভারসাম্যহীনতা ও দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি গোসল করতে গিয়ে অসাবধানতাবশত নদীতে পড়ে ডুবে মারা গেছে। এ বিষয়ে
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মূসা মিয়া জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com