1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশায় ২৫০০ টাকার বিনিময়ে এক মা পেলেন ৫টি প্যারাসিটামল ট্যাবলেট - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ১২:৩৭|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

ধর্মপাশায় ২৫০০ টাকার বিনিময়ে এক মা পেলেন ৫টি প্যারাসিটামল ট্যাবলেট

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 263 Time View

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক “দুখিনী মা ২৫০০টাকার বিনিময়ে পেলেন ৫টি প্যারাসিটামল ট্যাবলেট। বুধবার বিকেলে এবিষয়ে ভুক্ত ভোগী প্রতিবেদকে জানান, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের বলরামপুর গ্রামের রিমা আক্তার (৩০) স্বামী স্বপন মিয়া (৪০), জরায়ুর সমস্যায় চিকিৎসা নিতে এসে প্রতারণার শিকার হয়েছেন।
রিমা আক্তার জানান, গত ৬ অক্টোবর (২০২৫) ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতা কর্মী পম্পা রানী তাঁর কাছে এসে বলেন, তোমার জরায়ু ক্যান্সারের সমস্যা আছে, আমি চিকিৎসা করে দিতে পারবো। এসময় তিনি চিকিৎসার নামে ৫ হাজার টাকা দাবি করেন।
পরে রিমা আক্তার গরিব মানুষ হওয়ায় ২,৫০০ টাকা পম্পা রানীর হাতে দেন।
রিমা আক্তার আরও জানান, টাকা দেওয়ার পর পম্পা রানী তাঁকে কিছু সাধারণ ওষুধ (নাপা ট্যাবলেট) দিয়ে বলেন, এইগুলো খেলেই তোমার সমস্যা ঠিক হয়ে যাবে।

এ বিষয়ে ধর্মপাশা হাসপাতালের কয়েকজন স্টাফ নাম প্রকাশে অনিচ্ছুক কর্মচারী বলেন, ধর্মপাশা হাসপাতালে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতি চলছে। এর প্রতিকার এখন জরুরি।
পরে সাংবাদিকরা পম্পা রানীর কাছে বিষয়টি জানতে চাইলে তিনি প্রথমে অস্বীকার করেন। পরে স্বীকার করে ভুক্তভোগী রিমা আক্তারকে টাকা ফেরত দেন।
বিশেষজ্ঞরা মনে করেন এই যদি হয় সাস্থ্য সেবার অবস্থা তাহলে সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে। পম্পা রাণী গাইনী বিশেষজ্ঞ সেজে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
খুব শীঘ্রই এই ধরনের অন্যায়ের প্রতিকার দরকার, আমাদের সমাজ অন্যায় আর দুর্নীতিতে ভরে গেছে ,কিছু সংখ্যক পুরুষ এবং মহিলার জন্য।
ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান রনি বলেন, আমি বিষয়টি শুনেছি। যদি লিখিত অভিযোগ পাওয়া যায়, তাহলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। সে একজন পরিচ্ছন্নতাকর্মী, তার টাকা নেওয়া সম্পূর্ণ বেআইনী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com