1. dailyainerkantho@gmail.com : admin :
ধর্মপাশা উপজেলা বিএনপির মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল - dailyainerkantho
১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| রাত ১১:২৫|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ধর্মপাশা উপজেলা বিএনপির মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল

সাইফ উল্ল্যাহ
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬,
  • 218 Time View

 

ধর্মপাশা উপজেলা বিএনপির মতবিনিময় সভায় বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল

সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার::

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২২ জানুয়ারী -২৬ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সিলেট আগমনে সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার অন্তগত ধর্মপাশা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারী) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলার দলীয় কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মপাশা উপজেলা বিএনপির আহবায়ক লিয়াকত আলী। ১ম যুগ্ন আহবায়ক আব্দুল হক এর সঞ্চালনায়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী (২২৪, সুনামগঞ্জ-১ আসন ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলার নির্বাচনী এলাকার প্রার্থী হাওর বন্ধু, জননেতা কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধর্মপাশা উপজেলা সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আজিজুর রহমান আজিজ, তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল। ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ন নুরুল ইসলাম বিএসসি, আহবায়ক কমিটির সদস্য মজিবুর রহমান মজুমদার, বুরহান উদ্দিন নেহাল, যুবদলের আহবায়ক শওকত আলী বেপারী, যুগ্ন আহবায়ক আলমগীর কবির, সাইফুর রহমান কাঞ্চন, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক লিয়াকত আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওবায়দুর রহমান মজুমদার, জয়শ্রী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ##

সাইফ উল্লাহ
মোবা: ০১৭১২৪৫১৪৪৬
তারিখ: ১৯/১/২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com