1. dailyainerkantho@gmail.com : admin :
ধাক্কা দিলে আমার লোক কি আঙুল চুষবে: রুমিন ফারহানা  - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১০:২৯|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ধাক্কা দিলে আমার লোক কি আঙুল চুষবে: রুমিন ফারহানা 

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, আগস্ট ২৫, ২০২৫,
  • 211 Time View
বিএনপি নেত্রী ও ব্যারিস্টার রুমিন ফারহানার উপস্থিতিতে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আতাউল্লাহকে মারধর করার অভিযোগে উঠেছে।

আজ রোববার নির্বাচন কমিশনে এই ঘটনা ঘটে। দলটির যুগ্ম মুখ্য-সমন্বয়ক আরিফুর রহমান তুহিন অভিযোগ করেছেন, বিএনপি নেতা রুমিন ফারহানা নিজে উপস্থিত থেকে দলের লোকজনকে দিয়ে এনসিপি নেতাকে মারধর করে।

যদিও এ বিষয়ে পরে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে রুমিন ফারহানাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‌‌উনি যেহেতু কোনো পরিচিত মুখ নয়।

তিনি এনসিপি থেকে এসেছেন, নাকি জামায়াত থেকে এসেছেন; আমি জানি না। তিনি আমাকে ধাক্কা দিয়েছেন, সো, আমার লোক তো বসে থাকবে না। তার ধাক্কার প্রতিবাদে আমার লোকজন ধাক্কা দিয়েছে। আমি তো একজন মহিলা। পরে আবার তেড়ে এসেছে। সো, আমার লোকজন জবাব দিয়েছেন। সিম্পল।

বিএনপির এই নেত্রী বলেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ যে কাজ করতে সাহস পায়নি। আজ এনসিপি সেটা করে দেখিয়েছে। এ সময় তিনি বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে বিচার চান।

এনসিপি নেতারা গুন্ডা নিয়ে এসেছেন অভিযোগ করে রুমিন ফারহানা আরও বলেন, ‘আমি কোনো গুন্ডা নিয়ে আসিনি। তারা গুণ্ডা নিয়েছে। অলমোস্ট আমার গায়ে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো ধাক্কার বদলে তো ধাক্কা আসবেই। এটাই হয়েছে।’

এনসিপির নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী বলেন, ‘রুমিন ফারহানার লোকজন আমাদের আক্রমণ করেছেন। আমরা যারা এনসিপি করি তাদের ওপর ব্যাপক আক্রমণ করা হয়েছে। আমাদের অপরাধ হলো- আমরা দাবি নিয়ে ইসিতে এসেছি। এই কারণে প্রধান নির্বাচন কমিশনারের সামনে আমাদের পেটানো হয়েছে।’

এদিন দুপুর ১২টায় সংসদীয় এলাকার সীমানা নিয়ে দাবি আপত্তির শুনানি শুরু করে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের উপস্থিতিতে এই শুনানি শুরু হয়।

এমন সময় বিএনপির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার অনুসারী এবং এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতি, মারামারি ও উচ্চবাক্য বিনিময় শুরু হয়।

ব্রাহ্মণবাড়িয়া ২ ও ৩ আসন নিয়ে শুনানি চলাকালে এনসিপি ও রুমিন ফারহানার অনুসারীদের মধ্যে এই হাতাহাতি হয়। এ সময় এনসিপির তিন জন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়। তারা হলেন- এনসিপি নেতা প্রকৌশলী আমিনুল হক চৌধুরী, মুস্তফা সুমন ও আতাউল্লাহ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com