1. dailyainerkantho@gmail.com : admin :
ধানের শীষে ভোট দিয়ে, বিএনপিকে জয়যুক্ত করতে হবে-মো: মাহবুবুর রহমান - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| ভোর ৫:২৮|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

ধানের শীষে ভোট দিয়ে, বিএনপিকে জয়যুক্ত করতে হবে–মো: মাহবুবুর রহমান

সাইফ উল্ল্যাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 192 Time View

সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো: মাহবুবুর রহমান বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির ঘাটি হিসেবে পরিচিত। এই উপজেলার জনগণ বিএনপিকে ভালবাসে, আন্দোলন সংগ্রামে বিএনপির পাশে থাকে। বিগত ১৭ বছর আপনারা গায়েবি মামলায় নির্যাতিত হয়েছেন। বছরের পর বছর বাড়ি ছাড়া থাকতে হয়েছে আপনাদের । আর পালিয়ে থাকতে হবে না, আপনারা এখন থেকে সামনের সারিতে থাকবেন। তারেক রহমান আপনাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়বেন। তারেক রহমানের নেতৃত্ব হাওরের জলবদ্ধতা,রাস্তা, স্বাস্থ্য ও শিক্ষার মানোন্নয়নে কাজ করতে চাই। আমি আপনাদের ভালবাসা নিয়ে আজীবন জনকল্যাণ কাজ করব।
‎আমি আপনাদের পাশে থাকতে চাই।
শনিবার সকালে ধর্মপাশা উপজেলা সদরে গণ সংযোগ ও পথ সভা অনুষ্টিত হয় । মনোনয়ন প্রত্যাশী মো: মাহবুবুর রহমান আরও বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরন ও নির্বাচনী গণসংযোগ চালিয়ে যাচ্ছি। তরুণেরা এগিয়ে আসলে বাংলাদেশ এগিয়ে যাবে।হাওরের তরুণ প্রজন্ম ধানের শীষের পক্ষে জোয়ার তুলবে। আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই। আপনাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দিব, ইনশাআল্লাহ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো: মাহবুবুর রহমান।
পথ সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ধর্মপাশা
উপজেলা বিএনপির সাবেক সাধারণ কাজী মাজহারুল হক, আহবায়ক কমিটির সদস্য মাহবুব আলম হাদিস, সদর ইউনিয়নের আহবায়ক মো: নয়ন মিয়া, জেলা পরিষদের সাবেক সদস্য চন্দন খান।
এসময় উপস্থিত ছিলেন,
ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী, যুগ্ম আহ্বায়ক হাফিজুল হক, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, সাবেক উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুস সালাম শিকদার, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, শাহ আলম প্রিন্স, যুবদলের সদস্য সোহেল তাজ, কবির আহমেদ, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক রুবেল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সারোয়ার হোসেন, যুগ্ন আহবায়ক মোজাম্মেল শিকদার, ফারুক আহমেদ, ছাত্রদল নেতা তানভির আহমেদ, আরিফ হোসেন, ছাত্রদল নেতা রাজু আহমেদ, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বাদল, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল আহবায়ক তুষার খন্দকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সাদ্দাম হোসেন, যুগ্ম আহ্বায়ক কাওসার আহমেদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com