1. dailyainerkantho@gmail.com : admin :
নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া, বিএনপি জয়ী হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৯:৩৪|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া, বিএনপি জয়ী হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, আগস্ট ৩০, ২০২৫,
  • 331 Time View

 

নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া, বিএনপি জয়ী হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

 

অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী বছরের (২০২৬) ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয় দৈনিকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান মির্জা ফখরুল।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তন এসেছে। নতুন এ পরিস্থিতিতে দীর্ঘ ১৮ বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির নেতাকর্মীরা এখন অনেক উজ্জীবিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রস্তুত। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছেন না। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন-একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে, নির্বাচন হওয়া নিয়ে কোনো শঙ্কা দেখছেন কি না?- এ প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, কোনো শঙ্কা দেখি না। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে।

জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী কে হবেন?- জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের প্রধানমন্ত্রী।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com