1. dailyainerkantho@gmail.com : admin :
নির্বাচন ফেব্রুয়ারিতেই ,কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি: মির্জা ফখরুল - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ১১:১১|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

নির্বাচন ফেব্রুয়ারিতেই ,কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, আগস্ট ২৭, ২০২৫,
  • 250 Time View

 

নির্বাচন ফেব্রুয়ারিতেই ,কোনো অনিশ্চয়তা দেখছে না বিএনপি: মির্জা ফখরুল

বিএনপি আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা দেখছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, খুব শিগগিরই দলের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু হবে। একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল জানান, তার দল নির্বাচন নিয়ে সরকারের দেওয়া নির্ধারিত সময়ের ওপর আস্থা রাখছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ব্যক্তি ইমেজ এবং রাজপথে তাদের অতীতের ভূমিকা প্রাধান্য পাবে।

সিসা কারখানায় অভিযান, ৬ জনের কারাদণ্ড
সংবিধান পরিবর্তন বা সংশোধন নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি কোনোভাবেই সংবিধানের পরিবর্তন মেনে নেবে না। তবে যদি কোনো সংশোধন প্রয়োজন হয়, তা নির্বাচিত সংসদের মাধ্যমেই হতে হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, নির্বাচন বিলম্বিত হলে দেশে সুশাসন ও গণতন্ত্রের যাত্রা ঝুঁকির মুখে পড়বে। নির্বাচন সামনে রেখে বর্তমানে জাতীয় সংসদ নির্বাচন, সংবিধান ও সংস্কার ইস্যুতে রাজনৈতিক অঙ্গন এখনও সরগরম। প্রধান উপদেষ্টার ঘোষণার পরেও ভোটের দিনক্ষণ নিয়ে নানা গুঞ্জন ও অনিশ্চয়তা চলছে, যা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাদানুবাদও চলমান। তবে বিএনপি এই বিষয়ে সরকারের নির্ধারিত সময়ের প্রতিই আস্থাশীল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com