1. dailyainerkantho@gmail.com : admin :
নিশান সোসাইটির চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৬:২৯|
শিরোনামঃ
গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ

নিশান সোসাইটির চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দ গ্রেপ্তার

ফরাস উদ্দীন, মাধবপুর
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 369 Time View

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি ফরাস উদ্দিন:

অতিরিক্ত মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তেলিয়াপাড়াস্থ “নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি”-এর চেয়ারম্যান মঈন উদ্দিন বেলাল ও কর্মকর্তা গোবিন্দ কৈরিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তেলিয়াপাড়া কার্যালয় থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, প্রায় দুই দশক আগে ব্র্যাক এনজিওর চাকরি ছেড়ে মঈন উদ্দিন বেলাল শ্বশুরের জমিতে ‘নিশান স্বাস্থ্য ও পরিবেশ সোসাইটি’ নামে প্রতিষ্ঠান গড়ে তোলেন। কর্মী নিয়োগ দিয়ে তিনি চা বাগানসহ বিভিন্ন এলাকায় প্রচারণা চালান—প্রতি লাখে দুই হাজার টাকা মুনাফা দেওয়া হবে।

এই প্রলোভনে হবিগঞ্জের চা শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় চার হাজার মানুষ দেড়শ’ কোটি টাকার বেশি জমা রাখেন। প্রথম দিকে গ্রাহকদের মুনাফা দেওয়া হলেও গত তিন বছর ধরে আসল টাকা ফেরত না দেওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়।

অনেকেই জানিয়েছেন, গরু-ছাগল ও জমি বিক্রি করে কষ্টার্জিত অর্থ নিশানে জমা রেখেছিলেন তারা। ফলে স্বপ্নভঙ্গ হয়ে অনেক পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। সুরমা গ্রামের মানিক মিয়া অভিযোগ করে বলেন—তার পিতা আরজু মিয়া টাকা ফেরত না পেয়ে দুঃখে মারা গেছেন।
এদিকে প্রতিষ্ঠানের পরিচালক সায়েম ও সালমান পলাতক রয়েছেন। অভিযোগ আছে, তাদের মা আমেনা ও এমডি জালাল উদ্দিনও আত্মগোপনে চলে গেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের পরোয়ানার ভিত্তিতে চেয়ারম্যান বেলাল ও কর্মকর্তা গোবিন্দকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com