1. dailyainerkantho@gmail.com : admin :
পঞ্চগড় বিএনপি যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ২:০৯|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

পঞ্চগড় বিএনপি যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, নভেম্বর ১৬, ২০২৫,
  • 238 Time View

পঞ্চগড় সদর উপজেলা যুবদলের কমিটিতে ত্যাগী, নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন কমিটিকে তথাকথিত একতরফা ও পকেট কমিটি আখ্যা দিয়ে বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পঞ্চগড় প্রেস ক্লাব হলরুমে পঞ্চগড় পৌর ও পঞ্চগড় সদর উপজেলা যুবদলের ত্যাগী, নির্যাতিত নেতৃবৃন্দের ব্যানারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন পঞ্চগড় পৌর যুবদলের সদ্য বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুর ইসলাম দীপু।

উপস্থিত ছিলেন পঞ্চগড়
সদর উপজেলা যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক বশিরুল ইসলাম, পৌর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক ময়নুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

লিখিত বক্তব্য দীপু বলেন, গত ১৩ নভেম্বর বিকেলে পঞ্চগড় সদর উপজেলা ও পৌর যুবদলের কেন্দ্র থেকে সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৫ সদস্যর একটি কমিটি দেয়া হয়েছে। সেটি মুলত একটি পকেট কমিটি। একতরফা ভাবে কমিটি অনুমোদন করে ঘোষণা দেয়া হয়েছে। যাতে দলের গঠনতন্ত্র মানা হয়নি। মুলত উপজেলা ও পৌর যুবদলের কমিটি জেলা অনুমোদন করে কেন্দ্রে পাঠায়। কিন্তু এখানে পঞ্চগড় ১ আসনের ধানের শীষের প্রার্থী কেন্দ্রের সাথে যোগাযোগ করে এই কমিটি অনুমোদন করেছেন। এখানে ত্যাগী ও বিগত দিনে আন্দোলন সংগ্রামে অংশ নেয়া এবং নির্যাতিতদের বঞ্চিত করা হয়েছে। যাদের দিয়ে কমিটি করা হয়েছে তারা কখনো যুবদলের রাজনীতিতে জড়িত ছিল না। তারা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ছিল। দলের গঠনতন্ত্র অনুযায়ী কোন ব্যক্তিকে তিন বছর যুবদলের রাজনীতিতে যুক্ত থাকতে হবে। কিন্তু তারা কেউই যুবদলের রাজনীতি করেন। তাদের কেউ কেউ সেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের সভাপতি পদে প্রার্থী ছিলেন।

 

অবিলম্বে এই কমিটি বিলুপ্ত করে ত্যাগী ও নির্যাতিত কর্মীদের নিয়ে কমিটির দাবি জানিয়ে দীপু বলেন, আগামী তিনদিনের মধ্যে এই কমিটি বিলুপ্ত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারী উচ্চারণ করেন তিনি। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com