1. dailyainerkantho@gmail.com : admin :
বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন অটুট থাকবে- হামিদুর রহমান আযাদ - dailyainerkantho
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ২:৪২|
শিরোনামঃ
জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান রাজশাহীতে সাংবাদিক সম্রাটকে কুপিয়ে জখম, অবস্থা আশঙ্কাজনক সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লক্ষ টাকার মালামাল জব্দ, গোডাউন সিলগালা এফআইআরে নাম না থাকলেও নুসরাত হত্যা মামলায় সাজা খাটছেন অর্ধ যুগের বেশি. হাইকোর্টে ন্যায়বিচার চান ভক্তভোগীর স্বজনরা. হরিণাকুণ্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: স্কাউটিং কে গতিশীল করতে আমি সর্বাত্মক সহযোগিতা করবো- গাজালা পারভীন রুহী বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে ২ হাজার ট্যাপেন্টারডল ট্যাবলেট উদ্ধার, তিনজন গ্রেপ্তার!! আদমদীঘি থানা পুলিশের বিশেষ অভিযানে নারী সহ গ্রেপ্তার-৮!! নেত্রকোণা ইউনিয়ন পর্যায়ে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুর রহমান ধর্মপাশা জয়শ্রী ইউনিয়নে আলোচনার তুঙ্গে কারানির্যাতিত যুবদল নেতা আবুল বাশার

বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন অটুট থাকবে- হামিদুর রহমান আযাদ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ২, ২০২৫,
  • 123 Time View

বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য জননেতা ড. এ.এইচ. এম. হামিদুর রহমান আযাদ বলেছেন মহেশখালী – কুতুবদিয়াসহ বাংলাদেশে সাধারণ মানুষের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির মেল বন্ধন অটুট আছে, থাকবে। কারন ইসলামই সকল ধর্মের ন্যায্য অধিকার নিশ্চিত করেছে। ইসলাম অসাম্প্রদায়িকতা বিশ্বাস করেনা। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতির ধোঁয়া তুলে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির পায়তারা করেছিলন তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে জাতির মধ্যে বিবাদ সৃষ্টি করে রেখে ছিল। আজ তারা কোথায়?

ড. আযাদ আরো বলেন, ফ্যাসিবাদ দেশে নেই কিন্তু তাদের রেখে যাওয়া দোসররা সাম্প্রদায়িক সম্প্রীতির বিনষ্টের যড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি বলেন যারা বুলেট কে বুক পেতে ধারন করতে পারে, যারা জেল-জুলুম , ঘুম,খুন কে ভয় পায়না তারাই বুকের তাজা রক্ত দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নতুন বাংলাদেশ বিনির্মানে প্রস্তুত রয়েছে । জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বিশ্বাসীরা দেশ নিয়ে কোন ষড়যন্ত্র মেনে নিবেনা।

আগামীতে দেশ ও জাতির কাছে অবাদ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণ যোগ্য নির্বাচন উপহার দিতে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান। গত ২ অক্টোবর বৃহস্পতিবার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে ড. হামিদুর রহমান আযাদ উপরোক্ত কথাগুলো বলেন।
মহেশখালী উপজেলা পুঁজা উদযাপন কমিটির সভাপতি শান্তি লাল নন্দির সভাপতিত্বে
অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু নেতা সুব্রত দত্ত, জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা কর্মপরিষদ সদস্য মোঃ জাকের হোসাইন,উপজেলা নায়েবে আমির মাষ্টার আজিজুল হক, সেক্রেটারি মাওলানা আবদুর রহীম। এ সময় উপস্হিত ছিলেন মাওলানা আবদুল মালেক, সৈয়দ কবির সহ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থরের স্থানীয় নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com