1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারি আটক - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৩:১৩|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারি আটক

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 130 Time View

বাগেরহাটে এক হাজার পিস ইয়াবা ও নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) ভোরে ফকিরহাট উপজেলার বারাশিয়া এলাকায় অভিযান চালিয়ে এই দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃতরা হলেণ, বাগেরহাটের ফকিরহাট উপজেলার বারাশিয়া গ্রামের মৃত আব্দুল হামিদ শেখের ছেলে মনির শেখ (৪৬) ও একই উপজেলার আট্টাকী গ্রামের মোঃ রাজ্জাক হোসেনের ছেলে মোঃ রাসেল হোসেন (৩৫)। এদের মধ্যে মনির শেখের বাড়ি থেকে এক হাজার ইয়াবা, নগদ এক লক্ষ ৬৩ হাজার টাকা এবং রাসেল হোসেনের কাছ থেকে এক কেজি গাজা, ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মুঠোফোন জব্দ করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে ফকিরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ইয়বা ও গাজা উদ্ধার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com