1. dailyainerkantho@gmail.com : admin :
বাগেরহাটে মৎস্য ঘের থেকে শিশুর মরদেহ উদ্ধার - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১০:০৭|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

বাগেরহাটে মৎস্য ঘের থেকে শিশুর মরদেহ উদ্ধার

বাগেরহাট জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ৮, ২০২৫,
  • 140 Time View

বাগেরহাটের চিতলমারীতে মৎসঘের থেকে নয়ন শিকদার (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলার সুড়িগাতী গ্রামের শান্ত হালদারের মৎস্য ঘেরের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। গতকাল শুক্রবার থেকে নিখোজ ছিলেন শিশু নয়ন শিকদার।

নয়ন শিকদার সুড়িগাতী গ্রামের মোশারফ শিকদারের ছেলে। ময়না তদন্তের জন্য তার মরদেহ বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

নয়ন শিকদারের নানা মাহাবুব মৃধা বলেন,শুক্রবার (০৭ নভেম্বর) সকাল ৯টার দিকে আমার নাতি নয়ন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করার পরও তাকে না পেয়ে সন্ধ্যায় চিতলমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থলে এসে খোঁজাখুঁজি করে। কিন্তু নয়নকে উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে সুড়িগাতি গ্রামের আকাশ হালদার তার চাচা শান্ত হালদারের ঘেরে কাজ করতে যায়। এ সময় শান্তর ডাকচিৎকারে নয়নের পরিবারের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন ,শিশু নয়ন শিকদারের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রির্পোটের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com