
আজ (২২ এ জুলাই) রোজ মঙ্গলবার, বাগেরহাট জেলা বিএনপির আয়োজনে উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপি’র সাবেক সভাপতি বর্তমান সমন্বয়ক এম এ সালাম, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, বাগেরহাট পৌর বিএনপি’র সভাপতি শাহেদ আলী রবি সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।