1. dailyainerkantho@gmail.com : admin :
বারহাট্টার রাজপথের লড়াকু সৈনিক আশিক আহমেদ কমল - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| রাত ৪:১৮|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

বারহাট্টার রাজপথের লড়াকু সৈনিক আশিক আহমেদ কমল

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা(নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 212 Time View

ওমর ফারুক আহম্মদ বারহাট্টা (নেত্রকোণা)প্রতিনিধিঃ
বারহাট্টা উপজেলা বিএনপির বর্তমান তৃণমূলের নির্বাচিত সাধারণ সম্পাদক আলহাজ্ব আশিক আহমেদ কমল একজন রাজপথের লড়াকু সৈনিক, নিবেদিতপ্রাণ, ত্যাগী ও সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব।

উনার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল বারহাট্টা সি.কে.পি. পাইলট উচ্চ বিদ্যালয় থেকে। ছাত্রজীবনে তিনি প্রথমে স্কুল ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে সভাপতি নির্বাচিত হন।

এরপর তিনি ধাপে ধাপে বারহাট্টা উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক এবং পরবর্তীতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
নেত্রকোণা সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনে তিনি ছাত্রদলের প্যানেল থেকে ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হন — যা তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার উজ্জ্বল প্রমাণ বহন করে।

রাজনীতির ধারাবাহিকতায় তিনি পরবর্তীতে বারহাট্টা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক এবং নেত্রকোণা জেলা যুবদলের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তী সময়ে তিনি বারহাট্টা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক পদেও দায়িত্ব পালন করেন।

২০১০ সালে এ্যাডভোকেট নুরুজ্জামান নুরু ও আলহাজ্ব আবু তাহের তালুকদার স্বাক্ষরিত কমিটিতে মোঃ মোস্তাক আহম্মদ সভাপতি এবং আলহাজ্ব আশিক আহমেদ কমল সাধারণ সম্পাদক মনোনীত হন।
তবে দলীয় বিভাজনের কারণে কমিটি দীর্ঘস্থায়ী হয়নি।

পরবর্তীতে তিনি নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক নেতৃত্বাধীন কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ও ড. রফিকুল ইসলাম হিলালী নেতৃত্বাধীন নেত্রকোণা জেলা আহ্বায়ক কমিটিতে তিনি সদস্য হিসেবে যুক্ত হন।

পরে বারহাট্টা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হলে, অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক ও ড. রফিকুল ইসলাম হিলালী স্বাক্ষরিত কমিটিতে তিনি সদস্য সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হন।

দলের দুর্দিনে তিনি রাজপথে থেকে সাহসিকতার সঙ্গে কেন্দ্রীয় সকল কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করেছেন, যা তৃণমূলের কর্মীদের মাঝে তার প্রতি আস্থা ও শ্রদ্ধা আরও গভীর করেছে।

পরবর্তীতে বারহাট্টা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত নির্বাচনে সর্বাধিক ১৯১ ভোট পেয়ে তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।

বর্তমানে আলহাজ্ব আশিক আহমেদ কমল সততা, নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে বারহাট্টা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তৃণমূলের কর্মীদের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com