1. dailyainerkantho@gmail.com : admin :
বিটিআরসি সামনে সাংবাদিককে মারধর, ছিঁড়ে ফেলা হয় আইডি - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ৯:১৩|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

বিটিআরসি সামনে সাংবাদিককে মারধর, ছিঁড়ে ফেলা হয় আইডি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫,
  • 125 Time View

বিটিআরসি ভবনের সামনের সড়কে মোবাইল ব্যবসায়ীদের আন্দোলন থেকে সাংবাদিকের ফের হামলা।
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর সামনে মোবাইল ফোন ব্যবসায়ীদের চলমান আন্দোলনের মধ্যে ঢাকা ওয়াচ ২৪–এর সাংবাদিক মুহিউদ্দিন আহমেদ তানভীর হামলার শিকার হয়েছেন।
জানা যায়, আন্দোলনকারীরা স্থানীয় এক ব্যক্তিকে মারধর করছিলেন। সে দৃশ্য মোবাইলে ধারণ করতে গেলে তাকে লক্ষ্য করে হামলা শুরু হয় বলে তিনি অভিযোগ করেন।

তানভীর জানান, ভিডিও ধারণ করতে দেখেই বেশ কয়েকজন আন্দোলনকারী তাকে ঘিরে ফেলেন। এ সময় একযোগে লাথি ও ঘুষি মারা হয় এবং কয়েকজন লাঠি দিয়ে আঘাত করেন। হামলার মুহূর্তে আরটিভি ও ঢাকা প্রেসের দুই-তিনজন সাংবাদিক এগিয়ে এসে তাকে রক্ষা করার চেষ্টা করলেও পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

হামলাকারীরা তানভীরের আইডি কার্ড ছিঁড়ে ফেলেন এবং জোর করে ভিডিও ডিলিট করার চাপ দেন। এমনকি তার ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির একপর্যায়ে তিনি কোনোভাবে সেখান থেকে সরে আসতে সক্ষম হন। তানভীর বলেন, আল্লাহ তাআলার রহমতে তিনি ঘটনাস্থল ত্যাগ করতে পেরেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com