1. dailyainerkantho@gmail.com : admin :
বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে ‘এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম’ কর্মশালা অনুষ্ঠিত - dailyainerkantho
৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ১২:৫৩|
শিরোনামঃ
নিজস্ব রাজনৈতিক ব্যানারে সুনামগঞ্জের মাঠিতে সর্বপ্রথম রাজপথে আন্দোলনে নেমেছে জমিয়ত। যুব জমিয়তের কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহিমুল হক তালায় মালচিং পেপার ব্যবহার করে ২৮ কৃষকের অমৌসুমী তরমুজ চাষ: সম্ভাবনার নতুন দিগন্ত সান্তাহারে বায়তুন নূর জামে মসজিদে চুরির চেষ্টা, থাই গ্লাসের ফ্রেম নিয়ে পালাল দুর্বৃত্তরা জামায়াত আমীরের সমর্থন ও ইনসাফ গার্ডের সভাপতির সাহসী বক্তব্য: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধরে রাখতে নিজস্ব শক্তিশালী মিডিয়ার আহ্বান খান রায়হানের শহরের ড্রেনের নির্মাণ কাজ পরিদর্শন করলেন ঝিনাইদহ-২ আসনের এমপি আলী আজম বুটেক্সে প্রথম ট্রেজারার মো. মাহবুবুল হক পাটোয়ারী পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয় স্বরাষ্ট্রমন্ত্রী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত প্রেমের সম্পর্কের পর বিয়ে, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগে স্বামীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ জুলাই অভ্যুত্থানের একমাত্র মাস্টারমাইন্ড মহান আল্লাহ,ইনসাফ গার্ডের সভাপতি খান রায়হান

বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের উদ্যোগে ‘এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম’ কর্মশালা অনুষ্ঠিত

মো: তাওকীর তাজাম্মুল,বুটেক্স প্রতিনিধি
  • Update Time : শনিবার, আগস্ট ৯, ২০২৫,
  • 189 Time View

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) ‘আইএসও ১৪০০১:২০১৫ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম (ইএমএস), অডিট ও সার্টিফিকেশন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাব ও এজেএ বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে শনিবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কর্মশালার আয়োজন করা হয়।

মূল আলোচক ছিলেন এজেএ বাংলাদেশ লিমিটেডের ব্যবসায় বিভাগের প্রধান ও প্রশিক্ষক কবিরুল আলম। তিনি অংশগ্রহণকারীদের কাছে আইএসও ১৪০০১ এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট স্ট্যান্ডার্ড এবং টেক্সটাইল খাতে এর প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। সভাপতিত্ব করেন বুটেক্স এনভায়রনমেন্টাল ক্লাবের সভাপতি মো. সাজ্জাদ হোসেন চৌধুরী হিমু।

বিশেষ অতিথি ছিলেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, সহকারী অধ্যাপক হুমায়রা আক্তার হিমু ও মো. রিফাত হোসেন।

এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী সাজিদ ইফতি বলেন, আমার কাছে কর্মশালাটি খুবই তথ্যবহুল মনে হয়েছে, বিশেষ করে এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম ও এর প্রয়োগ নিয়ে অনেক কিছু জানতে পেরেছি। আশা রাখছি আজকের অভিজ্ঞতা ভবিষ্যতে কাজে আসবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com