1. dailyainerkantho@gmail.com : admin :
বোদা উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হামলা ঘটনায় মামলায় দায়ের আটক-২ - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ১২:০৬|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

বোদা উপজেলা ভ্রাম্যমাণ আদালতে হামলা ঘটনায় মামলায় দায়ের আটক-২

পঞ্জগড় জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, নভেম্বর ১২, ২০২৫,
  • 126 Time View

পঞ্চগড়ের বোদায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সরকারি কর্মচারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জওয়ানুল মন্ডল খবরের সত্যতা অস্বিকার করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) মাগরিব নামাজের আগে বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে বোদা বাজারে অভিযান চালানোর সময় এই ঘটনা ঘটে।

জানা যায়, নিষিদ্ধ পলিথিন মজুদ রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দু’টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং মজুদকৃত পলিথিন জব্দ করা হয়।

এরপর জব্দকৃত পলিথিন ভ্যানে করে নিয়ে ফেরার পথে বিক্ষুব্ধ জনতা ভুয়া ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতকে ‘ভুয়া’ বলে স্লোগান দিতে থাকে। এ সময় তারা ভ্যানে থাকা জব্দকৃত মালামাল ছিনিয়ে নেয় এবং আদালতের পেশকারের ওপর চড়াও হয়। পেশকার পালানোর চেষ্টা করলে কতিপয় ব্যক্তি তাকে ধরে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত হলে বিক্ষুব্ধ জনতার সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে দুইজনকে পুলিশ ভূমি অফিসে ধরে নিয়ে আসে। এরপরও বিক্ষুব্ধ জনতা অফিসের বাইরে বিক্ষোভ চালায়। পরিস্থিতি জটলা সৃষ্টি করলে সেনাবাহিনী এসে জনতাকে সরিয়ে পরিস্থিতি শান্ত করে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম জানান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাধা প্রদান ও জনতা মব সৃষ্টি করে জব্দকৃত মালামাল লুট করেছে। পরে লুটকৃত মালামাল উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় হায়দার আলী ও হাসান আলী নামের দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে হাসান আলিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১২ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরজন হায়দার আলীসহ ১৬ জনের নামে সরকারি কর্মকাণ্ডে বাধা প্রদান ও সরকারি কর্মচারীকে মারধরের অভিযোগে বোদা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com