
মনোহরগঞ্জের সরসপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। সভাপতি শাহ আলম, সম্পাদক আনোয়ার হোসেন।
মনোহরগঞ্জ প্রতিনিধি
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ০২ নং সরসপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সন্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। কাউন্সিলে সভাপতি পদে শাহ আলম পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন ভূঁইয়া নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কাউন্সিলরদের সরাসরি ভোটে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়া এ কাউন্সিলে বিপুল উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নির্বাচিত নেতারা বলেন, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে ও কর্মীদের অধিকার রক্ষায় আমরা একসাথে কাজ করবো।
কাউন্সিল উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় এবং দলের স্থানীয় ওয়ার্কিং কমিটি এ আয়োজনে সহযোগিতা করে।