1. dailyainerkantho@gmail.com : admin :
মনোহরগঞ্জে সরকারি ন্যায্য মূল্যের চাল পাচারকালে ডিলার আটক - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| সকাল ৯:০৬|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

মনোহরগঞ্জে সরকারি ন্যায্য মূল্যের চাল পাচারকালে ডিলার আটক

এস এম আনোয়ার
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫,
  • 336 Time View

 

এস এম আনোয়ার
মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি।

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় বিপুলাসার ইউনিয়নের বড় কাঁচি থেকে সরকারি ন্যায্যমূল্যের চাল পাচারের সময় এক ডিলারকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে পুলিশ গিয়ে ৭ বস্তা চাল উদ্ধারসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপলাসার ইউনিয়নের বড় কাঁচি গ্রামের ডিলার জাহিদ হাসান সুজন (পিতা জাহাঙ্গীর আলম) তার গোডাউন থেকে সরকারি চাল অটোরিকশায় করে পাচারের চেষ্টা করছিল। নোয়াখালী সীমান্ত ছোট কাঁচি এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাকে ধরে ফেলে। এরপর ৯৯৯-এ খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুজনকে আটক করে।

পরদিন শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহি ঘটনাস্থল বিপলাসার উত্তর বাজারের গোডাউন তল্লাশি চালান। সেখানে সরকারি মাস্টার রোলের সঙ্গে যাচাই-বাছাই করে দেখা যায়—২৪ বস্তা অর্থাৎ প্রায় ১২শ কেজি চালের গড়মিল রয়েছে।

এ ঘটনায় খাদ্য অফিসের অফিস সহকারী মামুনুর রশীদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা দায়ের করেছেন।

সরকারি চাল পাচারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ—ডিলার সুজন নিয়মিত সরকারি চাল সুবিধাভোগীদের না দিয়ে কালোবাজারে বিক্রি করত। প্রভাবশালী হওয়ার কারণে এতদিন কেউ প্রতিবাদ করতে পারেনি।

এলাকাবাসী জানান, পাচার চক্রের সাথে যারা জড়িত তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবি এখন জনমনে জোরালো হয়ে উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com