1. dailyainerkantho@gmail.com : admin :
মাইলস্টোনের তিন শিক্ষক মানবতা ও সাহসিকতার প্রতীক: প্রধান উপদেষ্টা - dailyainerkantho
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৫১|
শিরোনামঃ
গ্রীন ভয়েস-এর ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: নদী ও জলাশয় রক্ষায় গ্রীন ভয়েস-এর ৫ দফা দাবিসমূহ ‎বাংলাদেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রী তারেক জিয়া কে নিয়ে (জাগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধানের কটুক্তির প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল পঞ্চগড়ের দুই মাদক কারবারীকে ৬ মাসের কারাদণ্ড তেঁতুলিয়ায় ডিসির মতবিনিময় সভায় সাংবাদিকদের ভিডিও বক্তব্য ও ছবি তুলতে নিষেধ করায় অনুষ্ঠান বর্জন অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সাতক্ষীরার উন্নয়ন ও জনগণের প্রত্যাশা নিয়ে সংবাদ সম্মেলন কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনায় অনিয়মের কোনো সুযোগ নেই: আইনমন্ত্রী পঞ্চগড়ে কৃষক কার্ড উদ্ধোধন তেতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন, BSSA এর ঈদ পুনর্মিলনী গেট টুগেদার জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়

মাইলস্টোনের তিন শিক্ষক মানবতা ও সাহসিকতার প্রতীক: প্রধান উপদেষ্টা

বদরুল আলম সোহাগ
  • Update Time : বুধবার, আগস্ট ২০, ২০২৫,
  • 244 Time View

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানম মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার বিকেলে রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় দুর্ঘটনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, “কিছুদিন পেরিয়ে গেলেও এই স্মৃতি এখনও দগদগে। আপনাদের শোক একার নয়, পুরো জাতি এই শোককে ধারণ করছে। একইসঙ্গে আমরা গর্বিত যে আমাদের দেশে এমন নাগরিক আছেন, যারা অন্যের জীবন বাঁচাতে আগুনে ঝাঁপ দিয়েছেন। তাঁরা মানবতার প্রতীক হয়ে উঠেছেন।”

তিনি আরও বলেন, “এই শিক্ষকগণ আমাদের গর্ব, আমাদের আদর্শ। তাঁদের স্মৃতি ধরে রাখতে যা কিছু প্রয়োজন, সরকার তা করবে।”

সভায় নিহত শিক্ষকদের স্বজনরা তাঁদের স্মৃতিচারণ করেন।

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল বলেন, “ওর নিজের জীবন বাঁচানোর সুযোগ ছিল। কিন্তু ও বলেছিল—‘ওরাও তো আমার সন্তান, আমি ওদের একা ফেলে কী করে চলে আসি।’”

শিক্ষক মাহফুজা খানমের মেয়ে আয়েশা সিদ্দিকা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি ভেবেছিলাম মা সুস্থ হয়ে ফিরবেন। কিন্তু মা চলে যাওয়ায় আমি এতিম হয়ে গেলাম।”

অন্যদিকে শিক্ষক মাসুকা বেগমের ভগ্নিপতি খলিলুর রহমান বলেন, “তিনি পরিবারের প্রতি নিবেদিত ছিলেন। বাবা-মা ও ভাইবোনের যত্ন নিতে তিনি সর্বোচ্চ চেষ্টা করতেন।”

প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ সরকারের একাধিক উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 dailyainerkantho