1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুরের ফরহাদপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ, আতঙ্কে গ্রামবাসী - dailyainerkantho
২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| দুপুর ১২:০১|
শিরোনামঃ
ইবির খালেদা জিয়া হল স্পোর্টস ক্লাবের নেতৃত্বে ইফফাত-সুষ্মিতা গোদাগাড়ীতে অষ্টম শ্রেণি পাসে চলছে ‘ডাক্তারি’, দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসাও ৩১ লাখ টাকা আত্মসাৎ ও ৭ ঘণ্টা থানায় আটকে রাখার অভিযোগ: ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন, সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর তোপ প্রেসক্লাবের সভাপতি সোহবার আলী কে তেতুলিয়ায় বিএনপি আলেম-ওলামাদলের সংবর্ধনা ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট শুরু ধর্মপাশার গাছতলা উচ্চ বিদ্যালয়ে এডহক কমিটি গঠন ইবিতে আন্তঃবিভাগ ও আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের জেলা প্রতিনিধি সম্মেলন উপাচার্য বরাবর ইবি ছাত্রশিবিরের স্মারকলিপি, আন্দোলনের হুঁশিয়ারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা

মাধবপুরের ফরহাদপুরে চুরির ঘটনায় থানায় অভিযোগ, আতঙ্কে গ্রামবাসী

ফরাস উদ্দীন
  • Update Time : রবিবার, নভেম্বর ২, ২০২৫,
  • 158 Time View

হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ফরহাদপুর গ্রামে একটি বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাড়ির মালিক মোছাঃ ফাতেমা বেগম মাধবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, ফাতেমা বেগমের স্বামী মোঃ কামাল উদ্দিন চট্টগ্রামে চাকরি করেন। তারা পরিবারসহ চট্টগ্রামে অবস্থান করায় গ্রামের বাড়িটি ফাঁকা ছিল। গত ২৫ অক্টোবর (শনিবার) ফাতেমা বেগমের ছেলে ছামিউল শাহ শান্ত ও তার এক বন্ধু গ্রামের বাড়িতে গিয়ে দেখতে পান ঘরের দরজার তালা কাটা এবং ভেতরের সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে।

পরে দেখা যায়, ঘর থেকে দুটি সিলিং ফ্যান, কাপড়চোপড়, খাদ্যশস্যের বীজ (প্রায় ২ বস্তা), চাউল (প্রায় ১০ মণ) এবং নগদ প্রায় ৫০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

পরদিন ২৬ অক্টোবর বাড়িতে গিয়ে মালামাল তল্লাশি করে পুরো ঘর চুরি হয়েছে বলে নিশ্চিত হন আবেদনকারী।

ফাতেমা বেগম বলেন, “এর আগেও আমাদের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এবারের ঘটনায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার পাইনি।”

এ বিষয়ে ফরহাদপুর গ্রামের বাসিন্দা সুজন মিয়া বলেন, “আমরা ধারণা করছি চোরগুলো গ্রামেরই হবে। এখানে অনেক মাদকসেবী রয়েছে, যারা টাকার অভাবে চুরি-চিনতাই করে থাকে। গ্রামবাসী নিজেরা লাইটের ব্যবস্থা করেছে যাতে রাতে চলাফেরা বোঝা যায়। তারপরও এমন চুরি হওয়ায় মনে হচ্ছে গ্রামের কিছু মাদকাসক্ত লোকই এর সঙ্গে জড়িত।”

এ ঘটনায় গ্রামের অন্যান্য লোকজনও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা জানান, সম্প্রতি এলাকায় চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় মানুষ আতঙ্কে আছে। কিছুদিন পর পর আমাদের গ্রামে চুরির ঘটনা ঘটছে, গ্রামের বাসিন্দারা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে দোষীদের শনাক্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে, মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) অফিসে অভিযোগটি জমা দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com