1. dailyainerkantho@gmail.com : admin :
মাধবপুর আর্মি ক্যাম্পের অভিযানে চুনারুঘাটে ১২২ ইয়াবাসহ তরুণী আটক - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সকাল ১০:০৬|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

মাধবপুর আর্মি ক্যাম্পের অভিযানে চুনারুঘাটে ১২২ ইয়াবাসহ তরুণী আটক

ফরাস উদ্দীন
  • Update Time : সোমবার, নভেম্বর ১০, ২০২৫,
  • 173 Time View

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আতুয়াকান্দি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২২ পিস ইয়াবাসহ এক তরুণীকে আটক করেছে মাধবপুর আর্মি ক্যাম্পের সদস্যরা।

সোমবার ১০ নভেম্বর সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর আর্মি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

অভিযান চলাকালে আতুয়াকান্দি ইউনিয়নের শিমুলতলা গ্রামের আফজাল হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১২২ পিস ইয়াবা, নগদ ২৮ হাজার ৪০০ টাকা ও ৯টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এসময় বাড়ির মালিকের মেয়ে মারিয়া (১৯)-কে আটক করা হয়।

আটককৃত মারিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রীসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে আর্মি ক্যাম্প।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com