1. dailyainerkantho@gmail.com : admin :
লাকসামে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল-তাতীদল-জাসাস নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা - dailyainerkantho
২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| দুপুর ১২:০১|
শিরোনামঃ
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি, ট্রেজারারকে ইবিতে সংবর্ধনা ধর্মপাশায় পাইকুরাটি- সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির নগদ অর্থ বিতরণ রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিপন চাকরিচ্যুত রাজশাহীতে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ‘গ্রিন ও ক্লিন সিটির’ গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর চান্দিনা পৌরসভা নির্বাচন সামনে রেখে নাইমুল হক ভূঁইয়ার মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১: ফয়সলই বিএনপির প্রার্থী ক্যান্সারে আক্রান্ত নজরুল বিশব্বিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার, প্রয়োজন অর্থ সহায়তা  আমরা কখনো সাংবাদিকদের কণ্ঠ রোধ করব না, আবুল কালাম এমপি  ইবি শিক্ষার্থীদের উদ্যোগে ফিলিস্তিনের উত্তর গাজায় ৫০০০ লিটার বিশুদ্ধ পানি বিতরণ

লাকসামে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল-তাতীদল-জাসাস নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, আগস্ট ২৮, ২০২৫,
  • 211 Time View

লাকসামে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল-তাতীদল-জাসাস নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

 

লাকসাম উপজেলায় চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে যুবদল, তাতীদল ও জাসাসের স্থানীয় নেতাসহ সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে লাকসাম উপজেলার বাসিন্দা ও পেশায় সিএনজি চালক আব্দুর রহিম এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে লাকসাম উপজেলা যুবদলের সদস্য কামরুজ্জামান সবুজকে। এছাড়া মামলার অন্য আসামিরা হলেন লাকসাম উপজেলা তাতীদলের সভাপতি মোঃ ইউনুস মিয়া এবং জাসাস লাকসাম পৌরসভা শাখার সভাপতি মোঃ আবু বক্কর সুমন।

এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

বাদী আব্দুর রহিম অভিযোগে জানান, অভিযুক্তরা তার কাছে নিয়মিত চাঁদা দাবি করতেন। তিনি চাঁদা দিতে অস্বীকার করলে তাকে বিভিন্ন সময়ে ভয়ভীতি, গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। সম্প্রতি হুমকির মাত্রা বাড়ায় তিনি আইনের আশ্রয় নিতে বাধ্য হন।

এ বিষয়ে এডভোকেট ইয়াসির আরাফাত রাজীব বলেন এ ধরনের অপরাধের সাথে জড়িতদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দেওয়া উচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 dailyainerkantho কারিগরি সহযোগিতায়ঃ BDITWork.com